দ্বীন ও প্রযুক্তির সংমিশ্রণ

এইচ এম শরীফ

🕌 ইমাম ও খতীব 🎓 আলেম ও শিক্ষক 💻 সল্যুশন ডেভেলপার
আসসালামু আলাইকুম, আমি এইচ এম শরীফ। ১৩+ বছর ধরে ইমামতি, দ্বীনি শিক্ষাদান ও প্রযুক্তি খাতে কাজ করছি। দ্বীনি জ্ঞান ও আধুনিক ডিজিটাল সলিউশনের সমন্বয়ে সমাজসেবাই আমার লক্ষ্য। আমি শরীফ মাল্টিমিডিয়া-এর প্রতিষ্ঠাতা এবং হিলফুল ফুজুল কল্যাণ পরিষদের পরিচালকের দায়িত্ব পালন করছি।
Sharif
✨ দক্ষতা ও পরিচিতি

দ্বীনি ও সামাজিক খিদমত

🎓 আলেম (দাওরা হাদীস) 🕌 ইমাম ও খতীব 📖 শিক্ষকতা (উচ্চ শিক্ষা) 🤝 সমাজসেবক ও পরিচালক

প্রশিক্ষণ ও আইটি কনসাল্টিং

💻 কম্পিউটার ট্রেইনার ⚙️ অটোমেশন কনসালট্যান্ট 💼 মাল্টিমিডিয়া আইটি উদ্যোক্তা

প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপার

JavaScript (ES6) Google Apps Script HTML5 & CSS3 App Dev (PWA) Web UI Design

ডাটাবেজ ও ক্লাউড সিস্টেম

Google Sheets Automation Microsoft Excel VBA Firebase Cloud SQL Database
Excel/Sheets
JavaScript
Apps Script
PWA App
HTML5/CSS3
Firebase
SQL DB
GitHub
UI Design
🏢 ব্যবসায়ী উদ্যোগ

শরীফ মাল্টিমিডিয়া

সেবা ও বিশ্বস্ততার ৫ বছর (২০২১ - বর্তমান)

শরীফ মাল্টিমিডিয়া একটি আধুনিক ও প্রফেশনাল কম্পিউটার এবং ডিজিটাল সেবা কেন্দ্র। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং সাধারণ কাস্টমারদের প্রতিদিনের প্রয়োজনীয় সব ধরনের অফিশিয়াল, গ্রাফিক্স ও প্রিন্টিং কাজ আমরা অত্যন্ত নিখুঁত, দ্রুত ও বিশ্বস্ততার সাথে সম্পন্ন করে থাকি। দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা ইতিমধ্যে ৫০+ প্রাতিষ্ঠানের আইটি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছি। প্রতিদিন শত শত কাস্টমারকে নিরবচ্ছিন্ন সেবা দেওয়াই আমাদের মূল সাফল্য।

৩০০০+

হ্যাপি কাষ্টমার

৫০০+

সফল প্রজেক্ট

মোবাইল ব্যাংকিং ও রিচার্জ

বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ক্যাশ-ইন/আউট এবং বাংলাদেশের যেকোনো সিম কার্ডে দ্রুত ফ্লেক্সিলোড সুবিধা।

টেলিকম ও সিম সার্ভিস

সকল অপারেটরের নতুন সিম বিক্রয় এবং বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের মাধ্যমে নষ্ট বা হারিয়ে যাওয়া সিম কার্ড উত্তোলন।

অফিস ও ডকুমেন্ট রাইটিং

বাংলা ও ইংরেজি নিখুঁত কম্পিউটার কম্পোজ, কালার বা সাদাকালো ফটোকপি এবং উন্নত মানের ডকুমেন্টস লেমিনেটিং।

অনলাইন আবেদন ও ট্রাভেল চেক

যেকোনো চাকুরীর সরকারি-বেসরকারি অনলাইন আবেদন, ইমিগ্রেশন ভিসা ও এয়ার টিকিট চেকিং এবং প্রিন্ট সুবিধা।

📖 শিক্ষকতা ও প্রশিক্ষণ

মাদরাসা শিক্ষকতা ও উচ্চতর দ্বীনি শিক্ষা

২০২১ - বর্তমান

দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং একটি নৈতিক ও আদর্শিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে তিনি কওমি মাদরাসায় শিক্ষকতা করে আসছেন। তিনি ২০২১ ইং থেকে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ "হোসাঈনাবাদ মদিনাতুল উলুম মাদরাসা"-য় অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সাথে ছাত্রদেরকে শিক্ষাদান করে আসছেন। কওমি মাদরাসার উচ্চতর ক্লাসে আরবী ব্যাকরণ (নাহু-সরফ), ফিকহ (ইসলামি আইনশাস্ত্র) ও হাদীস শাস্ত্রে পাঠদানের দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা তাঁর রয়েছে।

তাঁর মূল শিক্ষকতার ক্ষেত্রসমূহ:
📖
হাদীস শাস্ত্র ও ব্যাখ্যা (Hadith Studies):

হাদীসের মূল কিতাবসমূহের তাত্ত্বিক পঠন, অর্থ এবং সমসাময়িক বাস্তবমুখী ব্যাখ্যা বিশ্লেষণ।

⚖️
ফিকহ ও ইসলামি আইনশাস্ত্র (Fiqh):

ইসলামি আইন, মাসয়ালা-মাসায়িল এবং দৈনন্দিন জীবনে দ্বীনের বাস্তবমুখী বিধানের বিশ্লেষণ।

✍️
আরবী ভাষা, ব্যাকরণ ও সাহিত্য:

আরবী ব্যাকরণ (নাহু-সরফ), অলঙ্কার শাস্ত্র (বালাগাত-ফাসাহাত) এবং আরবী ভাষায় অলঙ্কৃত ও প্রাঞ্জল উপস্থাপনা তৈরি।

বর্তমানে তিনি হোসাঈনাবাদ মাদরাসার মূল মহিলা শাখা প্রতিষ্ঠান "জান্নাতুল বুশরা বালিকা মাদরাসা"-র সর্বোচ্চ তাকমিল (মাস্টার্স সমমান/দাওরায়ে হাদীস) এবং উচ্চতর জামাতসমূহে আরবী সাহিত্য ও হাদীস বিষয়ে গুরুত্ব ও দায়িত্বশীলতার সাথে নিয়মিত পাঠদান করছেন।

তাঁর ভিশন: দ্বীনি ইলমের বিশুদ্ধ জ্ঞান ও সমসাময়িক আধুনিক মূল্যবোধের সঠিক সংমিশ্রণ ঘটিয়ে শিক্ষার্থীদের সমাজ বিনির্মাণে সুযোগ্য ও নৈতিক আদর্শ হিসেবে গড়ে তোলা।

কম্পিউটার প্রশিক্ষক ও আইটি প্রফেশনাল

২০২৩ - বর্তমান

তিনি তথ্যপ্রযুক্তি (IT) ইন্ডাস্ট্রিতে একজন সফল কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। আধুনিক কর্মক্ষেত্রের চাহিদাকে মাথায় রেখে তরুণ ও পেশাজীবীদের দক্ষ করে তোলাই তাঁর মূল লক্ষ্য। তিনি মূলত ২০২৩ সাল থেকে স্বনামধন্য আন্তর্জাতিক আইটি প্রতিষ্ঠান "প্যারাডাইম শিফট এডুকেশন ইঙ্ক" (Paradigm Shift Education Inc.)-এ অফিশিয়াল কম্পিউটার ট্রেইনার ও প্রধান প্রশিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছেন।

তাঁর মূল প্রশিক্ষণের ক্ষেত্রসমূহ:
💻
বেসিক কম্পিউটার ও অফিস অ্যাপ্লিকেশন:

কম্পিউটারের মৌলিক ব্যবহার এবং অফিশিয়াল কাজের দক্ষতা তৈরি।

🌐
ওয়েব ডিজাইন (Web Design):

আধুনিক ও রেসপনসিভ ওয়েবসাইট তৈরির প্রফেশনাল গাইডলাইন।

📊
এক্সেল ও অ্যাপস স্ক্রিপ্ট অটোমেশন:

(Excel & Apps Script Automation) অ্যাডভান্সড এক্সেল এবং ডেটা অটোমেশনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কাজকে সহজ ও গতিশীল করার বিশেষায়িত প্রশিক্ষণ।

তাঁর ভিশন: সঠিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আইটি ইন্ডাস্ট্রির জন্য শতভাগ যোগ্য ও দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা।

🕌 ইমাম ও খতীব খিদমত

মসজিদ খিদমতের ইতিহাস

ইমাম ও খতীব

বাইতুন নূর জামে মসজিদ খড়িয়া, শিবপুর, নরসিংদী। ৩ বছর (চলমান)
শুকুন্দী দ. পাড়া জামে মসজিদ শিবপুর, নরসিংদী। ৩ বছর
সেকান্দরদী জামে মসজিদ পলাশ, নরসিংদী। ২ বছর
তেলিয়া বাইতুন নূর জামে মসজিদ শিবপুর, নরসিংদী। ২ বছর
মসজিদে কোবা তাতারকান্দী, শিবপুর, নরসিংদী। ১ বছর
কুমরাদী জামে মসজিদ শিবপুর, নরসিংদী। ৬ মাস
মোট ১১+ বছর খিদমত

জুমার খুতবা ও আলোচনা

সমসাময়িক সামাজিক সমস্যা, ধর্মীয় ও নৈতিক অবক্ষয় দূরীকরণে কুরআন-সুন্নাহর সঠিক পথনির্দেশনা প্রদান।

শিশু মক্তব ও কোরআন শিক্ষা

কচি-কাঁচা শিশুদের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, মাসনুন দু’আ ও বুনিয়াদি ইসলামি মূল্যবোধ শিক্ষা দান।

দ্বীনি পরামর্শ ও সমাজ সংস্কার

সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের বিভিন্ন দ্বীনি ও ফিকহী সমস্যার সঠিক সমাধান ও নৈতিক পথপ্রদর্শন।

বিবাহ বন্ধন ও দাম্পত্য কাউন্সিলিং

পবিত্র ইসলামি শরিয়তের নিয়মে বিয়ের আকদ সম্পন্ন করা এবং দম্পতিদের জন্য islamic দাম্পত্য কাউন্সিলিং প্রদান।

সাপ্তাহিক তাফসির ও ফিকহী দরস

সাধারণ মুসল্লি ও যুবকদের মাঝে দ্বীনের বুনিয়াদি জ্ঞান ও মাসয়ালা পৌঁছে দিতে প্রতি সপ্তাহে বিশেষ তাফসির মজলিশ পরিচালনা।

🤝 সমাজসেবা ও পরিচালনা

হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ

প্রতিষ্ঠিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩

ঐতিহাসিক ‘হিলফুল ফুজুল’ এর সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০২৩ সালে তাঁর হাত ধরে নরসিংদীতে এই মানবিক সমাজকল্যাণমূলক সংগঠনের যাত্রা শুরু হয়। তাঁদের মূল দর্শন হলো মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজের অবহেলিত ও দুস্থ জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে একটি স্বনির্ভর ও স্বস্তিময় সমাজ গঠন করা।

স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিক পরিচালনাই তাঁদের মূল শক্তি।

বন্যা ও মানবিক বিপর্যয় মোকাবেলা

সিলেটের ভয়াবহ বন্যার সময় তাঁদের টিম মানুষের মাঝে খাদ্য ও জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেয়।

ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুকুন্দী ও পার্শ্ববর্তী এলাকার অসচ্ছল পরিবারগুলোর হাসিমুখ ফোটাতে নিয়মিত উন্নত খাদ্য সামগ্রী বিতরণ।

শিক্ষা ও কুইজ প্রতিযোগিতা

শিক্ষা ও কুইজ প্রতিযোগিতা শিশু ও মক্তবের শিক্ষার্থীদের ইসলামি জ্ঞান অন্বেষণ ও সুপ্ত মেধা বিকাশে নিয়মতান্ত্রিক কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন।

💼 সম্পন্ন প্রজেক্ট

Narsingdi Connect

নরসিংদী অঞ্চলের মানুষের সুবিধার্থে তৈরি একটি অত্যন্ত সমৃদ্ধ জরুরি সেবামূলক অফলাইন পোর্টালে যুক্ত অ্যান্ড্রয়েড অ্যাপ। এতে জরুরি রক্তদানকারী, ফায়ার সার্ভিস, থানা পুলিশ, বিশেষজ্ঞ ডাক্তার এবং অ্যাম্বুলেন্সের নির্ভরযোগ্য ও তাৎক্ষণিক যোগাযোগ ডিরেক্টরি রয়েছে।

Fuel Tracker

জ্বালানি ফিলিং স্টেশনের জন্য তৈরি একটি ক্লাউড ম্যানেজমেন্ট ও স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেম। এটি প্রতিটি গাড়ির তেল ক্রয়ের হিসাব-নিকাশ ডাটাবেজে সংরক্ষণ করে, রিয়েল-টাইম কাস্টম ড্যাশবোর্ড আপডেট করে এবং রসিদ ও অটো-মেসেজ জেনারেট করে।

Madrasha Portal

বৃহৎ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অনলাইন ভর্তি, শিক্ষার্থীর প্রোফাইল ডাটাবেজ, পরীক্ষার রেজাল্ট শিট জেনারেশন এবং মাসিক ফিস কালেকশন স্বয়ংক্রিয়ভাবে সমাধান করার একটি স্বনামধন্য ক্লাউড পোর্টাল ড্যাশবোর্ড ।

Google Sheets Apps Script Admin Web
✍️ সাম্প্রতিক লেখা
এই বইটি পড়লে আপনার জীবন সুন্দর থেকে সুন্দর হবে। আমি নিজেই গ্যারান্টি দিতে পারি।

★ গ্রন্থালোচনা ★ . বই: সুখময় জীবনের সন্ধানে লেখক: ড. মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফী অনুবাদক: মাদানী নগর মাদরাসার জামাতে তাকমিল ...

💬 মানুষের মতামত

"শরীফ আমাদের অত্যন্ত স্নেহভাজন এবং অত্যন্ত দক্ষ একজন ছাত্র ও সুযোগ্য আলেম। সে দীর্ঘ দিন ধরে আমাদের মাদরাসার দাপ্তরিক কাজ, ওয়েবসাইট ও অনলাইন ডাটাবেজ অত্যন্ত বিশ্বস্ততার সাথে পরিচালনা করছে। বিশেষ করে মাদরাসার পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন এবং আইটি সলিউশনে উনার কাজ ও আন্তরিকতা সত্যিই আমাদের আনন্দিত ও গর্বিত করে।"

আমানুল্লাহ সাহেব
হাফেজ মাওলানা আমানুল্লাহ

প্রতিষ্ঠাতা পরিচালক, হোসাঈনাবাদ মাদরাসা

"হযরত আবু বকর সিদ্দীক রা. মাদরাসার অনলাইন ওয়েবসাইট ও সফটওয়্যার ম্যানেজমেন্টের সম্পূর্ণ দায়িত্ব আমাদের প্রিয় ছাত্র শরীফ অত্যন্ত সফলতার সাথে সামলাচ্ছে। ইলমে দ্বীন অর্জনের পাশাপাশি আধুনিক আইটি প্রযুক্তিতে উনার এই পারদর্শিতা প্রশংসনীয়। উনার তৈরি করা ড্যাশবোর্ড ও সফটওয়্যার সল্যুশন আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার কাজকে অনেক সহজ করে দিয়েছে।"

মাহমুদুল হক সাহেব
মুফতী মাহমুদুল হক মামুন

প্রতিষ্ঠাতা পরিচালক, আবু বকর সিদ্দীক রা. মাদরাসা

"সহপাঠী হিসেবে শরীফকে আমি খুব কাছ থেকে দেখেছি। দ্বীনি ইলমের পাশাপাশি প্রযুক্তি খাতে উনার অসামান্য জ্ঞান ও দক্ষতা রয়েছে। আমাদের 'আল মদিনা ন্যাচারাল ফুড'-এর অনলাইন ক্যাম্পেইন, ডিজিটাল ব্র্যান্ডিং ও কাস্টম বিজনেস সফটওয়্যার ম্যানেজমেন্টের সকল ক্ষেত্রে শরীফ আমার বিশ্বস্ত ও সবচেয়ে বড় সহযোগী। উনার টেকনিক্যাল দক্ষতা ও বন্ধুবৎসল আন্তরিক সাপোর্ট আমাদের ব্যবসায়িক অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখছে।"

আমির হোসাইন সাহেব
হাফেজ মাওলানা আমির হোসাইন

প্রতিষ্ঠাতা, আল মদিনা ন্যাচারাল ফুড

❓ সচরাচর জিজ্ঞাসা
১. এইচ এম শরীফ কে এবং তাঁর মূল লক্ষ্য কী?
এইচ এম শরীফ একজন আলেম, ইমাম-খতীব, শিক্ষক এবং সল্যুশন ডেভেলপার। তিনি দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে ইমামতি ও দ্বীনি শিক্ষাদানের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে কাজ করে আসছেন। দ্বীনি জ্ঞান ও আধুনিক ডিজিটাল সলিউশনের সঠিক সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা এবং একটি নৈতিক ও আদর্শিক প্রজন্ম গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।
২. "দ্বীন ও প্রযুক্তির সংমিশ্রণ" বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন?
এর অর্থ হলো দ্বীনি মূল্যবোধ ও জ্ঞানকে অক্ষুণ্ণ রেখে আধুনিক প্রযুক্তিকে ইতিবাচক ও কল্যাণকর কাজে ব্যবহার করা। যেমন—মাদরাসা ব্যবস্থাপনার জন্য অটোমেশন সফটওয়্যার তৈরি করা, যুবসমাজের কল্যাণে ডিজিটাল ডিরেক্টরি বা অ্যাপ তৈরি করা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দ্বীনি ও সামাজিক কাজগুলোকে আরও সহজ ও গতিশীল করা।
৩. ইমাম ও খতীব হিসেবে তাঁর খিদমতের অভিজ্ঞতা কেমন?
তিনি দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে নরসিংদীর বিভিন্ন মসজিদে ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নরসিংদীর শিবপুরের খড়িয়ায় অবস্থিত "বাইতুন নূর জামে মসজিদ"-এ ইমাম ও খতীব হিসেবে খিদমত করছেন। খুতবা ও জুমার আলোচনার মাধ্যমে তিনি সমসাময়িক সামাজিক সমস্যা ও ধর্মীয় বিষয়ে সঠিক পথনির্দেশনা দেওয়ার চেষ্টা করেন।
৪. মাদরাসায় শিক্ষকতার ক্ষেত্রে তাঁর প্রধান ক্ষেত্রগুলো কী কী?
তিনি কওমি মাদরাসায় শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী "হোসাঈনাবাদ মদিনাতুল উলুম মাদরাসা"-র বালিকা শাখা "জান্নাতুল বুশরা বালিকা মাদরাসা"-র দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) এবং উচ্চতর জামাতসমূহে আরবী সাহিত্য ও হাদীস বিষয়ে পাঠদান করছেন। তাঁর মূল পাঠদানের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে হাদীস শাস্ত্র, ফিকহ (ইসলামি আইনশাস্ত্র) এবং আরবী ব্যাকরণ (নাহু-সরফ) ও সাহিত্য।
৫. একজন আইটি ট্রেইনার হিসেবে তিনি কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন?
২০২৩ সাল থেকে তিনি আন্তর্জাতিক আইটি প্রতিষ্ঠান "প্যারাডাইম শিফট এডুকেশন ইঙ্ক" (Paradigm Shift Education Inc.)-এ প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। সেখানে তিনি মূলত বেসিক কম্পিউটার ও অফিস অ্যাপ্লিকেশন, রেসপনসিভ ওয়েব ডিজাইন (Web Design), এবং এক্সেল ও গুগল অ্যাপস স্ক্রিপ্ট অটোমেশন (Excel & Apps Script Automation) বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
৬. তাঁর তৈরি করা উল্লেখযোগ্য কয়েকটি ডিজিটাল প্রজেক্ট কী কী?
তাঁর তৈরি করা কয়েকটি উল্লেখযোগ্য প্রজেক্ট হলো:
Narsingdi Connect: নরসিংদী অঞ্চলের জরুরি সেবা ও যোগাযোগের জন্য তৈরি একটি অফলাইন ডিরেক্টরি সমৃদ্ধ অ্যান্ড্রয়েড অ্যাপ।
Madrasha Portal: মাদরাসাগুলোর ভর্তি পরীক্ষা, রেজাল্ট শিট ও ফিস কালেকশন অটোমেশনের জন্য তৈরি একটি ক্লাউড পোর্টাল ড্যাশবোর্ড।
Fuel Tracker: জ্বালানি ফিলিং স্টেশনের হিসাব-নিকাশ ও ট্র্যাকিংয়ের একটি ক্লাউড ম্যানেজমেন্ট সিস্টেম।
৭. একজন ডেভেলপার হিসেবে তাঁর টেকনিক্যাল স্কিল বা দক্ষতাগুলো কী কী?
তাঁর টেকনিক্যাল দক্ষতার মধ্যে রয়েছে JavaScript (ES6), Google Apps Script, HTML5 & CSS3, PWA App Development এবং Web UI Design। এছাড়া ডাটাবেজ ও ক্লাউড সিস্টেমের জন্য তিনি Google Sheets Automation, MS Excel VBA, Firebase Cloud এবং SQL Database ব্যবহার করে কাজ করেন।
৮. "শরীফ মাল্টিমিডিয়া" কী ধরনের সেবা প্রদান করে থাকে?
এটি একটি আধুনিক ডিজিটাল সেবা কেন্দ্র, যা ২০২১ সাল থেকে কাজ করছে। এখানে মূলত অফিশিয়াল ডকুমেন্ট রাইটিং (কম্পোজ, কপি, লেমিনেটিং), সরকারি-বেসরকারি অনলাইন চাকরির আবেদন, ট্রাভেল ভিসা ও টিকিট চেকিং, মোবাইল ব্যাংকিং, এবং বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের মতো দৈনিক প্রয়োজনীয় আইটি ও রিটেইল সেবা প্রদান করা হয়।
৯. "হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ" এর সামাজিক কার্যক্রমগুলো কী কী?
২০২৩ সালে প্রতিষ্ঠিত এই মানবিক সংগঠনের মাধ্যমে নরসিংদী অঞ্চলে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করা হয়। এর মধ্যে রয়েছে বন্যা ও দুর্যোগে জরুরি ত্রাণ সহায়তা, ঈদ সামগ্রী বিতরণ এবং শিশুদের মেধা বিকাশে কুইজ ও শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা।
১০. কোনো প্রতিষ্ঠান যদি তাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার জন্য আইটি বা অটোমেশন সেবা নিতে চায়, তবে কীভাবে তাঁর সাথে যোগাযোগ করবে?
মাদরাসা বা যেকোনো প্রতিষ্ঠানের ভর্তি, রেজাল্ট ও হিসাব-নিকাশের অটোমেশন সলিউশনের জন্য "যোগাযোগ করুন" বাটনে ক্লিক করে সরাসরি যোগাযোগ করা যাবে। এছাড়া ইমেইল, মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেও তাঁর সাথে পরামর্শের জন্য যোগাযোগ করা সম্ভব।
📞 যোগাযোগ করুন
মোবাইল / হোয়াটস্অ্যাপ / টেলিগ্রাম / ইমো +880 1747-878233
অফিশিয়াল ইমেইল admin@hmsharif.com
অফিশিয়াল ওয়েবসাইট www.hmsharif.com
প্রধান কার্যালয় / অফিস তেলিয়া বাজার, শিবপুর, নরসিংদী।

এই বইটি পড়লে আপনার জীবন সুন্দর থেকে সুন্দর হবে। আমি নিজেই গ্যারান্টি দিতে পারি।

★ গ্রন্থালোচনা ★
.
বই: সুখময় জীবনের সন্ধানে
লেখক: ড. মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফী
অনুবাদক: মাদানী নগর মাদরাসার জামাতে তাকমিল (২০১৩-১৪) ছাত্রবৃন্দ।
প্রকাশনায়: আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানী নগর।
মূদ্রিত মূল্য: চারশত বিশ টাকা মাত্র। (তবে এখান থেকে বইটি একদম ফ্রীতেই ডাউনলোড করতে পারবেন।)
পৃষ্ঠা: 480
নিচে ডাউনলোড লিংক দেয়া আছে। 

লেখক পরিচিতি:
ড. মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফী সউদি আরবসহ মুসলিম বিশ্বে অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব ৷ যিনি বহু গবেষণামূলক গ্রন্হের লেখক, মনোবিজ্ঞানী, দাঈ, শিক্ষক, খতিব, ও রাবেতায়ে আলমে ইসলামী এবং মুসলিম ঐক্য পরিষদের অন্যতম সদস্য ৷ তিনি 1970 সনের 16ই জুলাই আরবে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন ৷ দাম্মামে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন ৷ পরবর্তীতে 2001 সনে কিং সউদ বিশ্যবিদ্যালয় থেকে ইসলামী নীতিমালা বিষয়ক ও অন্যান্য ধর্মেও তুলনামূলক বিশ্লেষণে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন ৷

ইতোমধ্যেই তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য বই লিখেছেন, যে গুলো আরব বিশ্বসহ অন্যান্য দেশে বহুল প্রচারিত ও প্রশংসিত, ৷ আর সেগুলো বিভিন্ন ভাষায় অনুদিতও হয়েছে৷ সেগুলোর মধ্য থেকে এবইটি তার অন্যতম ৷

গ্রন্থালোচনা:
বইটির আরবি নাম হলো, “استمتع بحياتك ” আর ইংরেজি নাম হলো, “Enjoy Your Life ” একাধিক ব্যক্তি বইটির বঙ্গানুবাদ করেছেন বিধায় নামও একাধিক রয়েছে; কেউ এর নাম নির্বাচন করেছেন, “জীবনকে উপভোগ করুন ” কেউবা করেছেন, “সুখময় জীবনের সন্ধানে ” ৷ কেউ নাম দিয়েছেন, “সুখময় জীবন উপভোগ করুন “

এই বইটি নবীজির (সা) জীবন এবং ইসলামের সমৃদ্ধ সোনালি অতীত থেকে নেওয়া বেশকিছু ঘটনার এক অনবদ্য সংকলন । তাছাড়া বইটিতে লেখক জীবনের এমন কিছু ঘটনা স্থান পেয়েছে যা পাঠকের চিন্তা জগতকে আলোড়িত করবে।

বইটির মৌলিক উদ্দেশ্য হলো আত্মিক উন্নয়ন কিভাবে সাধিত হয় এবং সামাজিক দক্ষতাকে কাজে লাগিয়ে কীভাবে জীবনকে উপভোগ করা যায় সে সম্পর্কে পাঠককে দিকনির্দেশনা প্রদান করা।

বইটির সবচেয়ে আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর দিকটি হলো বইটিতে সামাজিক দক্ষতার সর্বোত্তম ব্যবহার আমাদের জীবনে কী পরিমাণ কল্যাণ বয়ে আনতে পারে তা নবীজি (সা) এবং তাঁর সাহাবা (রাঃ) জীবন থেকে উদাহরণসহ দেখিয়ে দেওয়া । বইটি যেমন আত্ম-উন্নয়নের পথে একটি বাস্তবিক এবং সুপরিকল্পিত দিকনির্দেশিকা, ঠিক একইভাবে ঐতিহাসিক ঘটনাবলীর এক অমূল্য রত্নভাণ্ডার। বইখানি পাঠকের আত্ম-সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তার আত্মার পুষ্টি যোগাবে এবং তার মননকে করবে শক্তিশালী।

আমাদের সমাজে ডেল কার্নেগীর বই বহুল প্রচলিত। হতাশার মহৌষধ হিসাবে ডেল কার্নেগীর সুচিন্তিত লেখাগুলো খুবই জনপ্রিয়। কিন্তু সেই ডেল কার্নেগীই আত্নহত্যা করে বিদায় নিয়েছেন!
আমাদের সমাজের মানুষের হতাশার পিছনে মূল কারণগুলো কী? কেউ চাকুরীহীন কেউবা সাংসরিক জীবনে অসুখী। আমরা আমাদের জীবনাদর্শ হিসাবে কাদের চরিত্রকে অনুসরন করছি? আধুনিক মিডিয়া জগতের তারকাদের আমরা জীবনাদর্শ হিসাবে গ্রহণ করি । কিন্তু বর্তমান যুগের কোনো তারকার জীবন কি সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনীর চেয়ে উত্তম হতে পারে? কখনোই না।
অনেক অমুসলিম লেখক -গবেষকও প্রিয় নবীকে আদর্শ মহামানব হিসাবে ব্যক্ত করেছেন। আমরা আমাদের লাইফস্টাইলকে মিডিয়া কিংবা প্লেয়ার তারকাদের মতো করার চেষ্টা করি। কিন্তু তাদের জীবনী কি সমস্যা বিহীন? তারা কি আদর্শ হওয়ার যোগ্যতা রাখে? অবশ্যই না! তাহলে আমাদের জীবনকে সাজাবো কিভাবে? আদর্শ হিসাবে কাকে মানবো? কিভাবে পাপ মুক্ত, হতাশা মুক্ত জীবন গড়ব?
এসব প্রশ্নের উত্তর যারা খুজছেন, তাদের জন্য অনেক সুন্দরভাবে জবাব দিয়েছেন ড. মুহাম্মাদ আব্দুর রহমান আল-আরিফী। হতাশামুক্ত সুন্দর জীবন গড়তে এ বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

এ গ্রন্থে গ্রন্থকার যে আলোচনা করেছেন, সেগুলো নবী করীম(স: ) এর নির্দেশনারই পথও পদ্ধতি ৷ যা প্রতিটি মানুষের জন্য সঠিক পথের দিশারী ৷ আপনি নানান সমস্যার কারণে হতাশা -নিরাশা ও ব্যর্থতার শিকার হয়ে জীবন বিপন্ন করে তুলেছেন ৷ কোথাও খুজে পাচ্ছেননা এর প্রকৃত সমাধান ৷ গ্রন্থকার এমন পরিস্থিতির মোকাবেলায় যা করণীয় সে বিষয়ে প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন ৷ যখন আপনি ব্যর্থতার বেড়াজালে নিমজ্জিত আছেন, তখন যদি সফলতার চাবি পেতে নিবিষ্ট মনে বইটি পাঠ করেন, তাহলে আপনার এতে সীমাহীন উপকার সাধিত হবে ৷ আর জীবনের ব্যর্থ দিক বদলে দিয়ে সফলতা আপনার চিরসাথী হবে ইনশাআল্লাহ ৷
অনেক মানুষকে আমরা দেখি, সবাই তাদেরকে ভালোবাসে ৷ তাদের সাক্ষাত, সংস্পর্ষ, এবং তাদের সাথে কথা বলতে আনন্দবোধ করে ৷ তাদের মত আপনি কি হতে চান না ? তাদের মত ভালোবাসা পাবার আশা করেন না ?
অন্যের প্রতি আপনি কেন সব সময় মুগ্ধ থাকবেন? কেন নিজেকে মুগ্ধতার পাত্র বানানোর চেষ্টা করবেন না?
এগ্রন্হে কীভাবে নিজেকে সাচ্ছন্দময় ও মুগ্ধকর করা যায়— সেসব পদ্ধতি উল্লেখ আছে ৷

দেখুন, দু ‘জন বাবা; একজনকে দেখে তার সন্তানেরা আনন্দিত হয় ৷ সব সময় তার কাছে থাকে ৷ তাকে হৃদয় থেকে ভালোবাসে ৷ অথচ আরেক বাবার সন্তানেরা দূরে দূরে সরে থাকে ৷ সব সময় দৃষ্টির আড়ালে থাকাটাই পছন্দ করে ৷ কেন এ পার্থক্য? দু ‘জনইতো সন্তানদের পিতা ৷ এর পরও কেন এত ব্যবধান ! কেন এত দূরত্ব? হ্যাঁ, এসব ক্ষেত্রে কীভাবে মানুষের মন জয় করে জীবনকে উপভোগ করা যায় , কীভাবে মানুষকে আপন করা যায়, কীভাবে সবধরণের মানুষের সাথে চলাফেরা করে, তাদের মাঝে প্রভাব ফেলা যায়; তাদের ভুলত্রুটিকে উপেক্ষা করে শান্তিময় পরিবেশে থাকা যায় ৷ এগ্রন্থে সেসব পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে ৷ এছাড়া এতে রয়েছে এমন আরও অনেক বিষয় যা জীবন চলার পথে সহায়ক হবে ৷

মানুষের জীবনের আকেঁ বাকেঁ অনেক বাধা: – বিপত্তি ও সমস্যার মুখোমুখি হতে হয় ৷ আর এসকল সমস্যার সঠিক সমাধান খুঁজে বের করে জীবনকে সুখী – সমৃদ্ধ ও সৌন্দর্য মন্ডিত করা অনেক ক্ষেত্রে সম্ভব ও হয়ে থাকে ৷ পক্ষান্তরে অনেক সমস্যা যেগুলোর সমাধান করা সাধারণত: জটিল হয়ে থাকে এবং নিজেকে এগুলোর সামনে অপারগ ও অসহায় মনে হয় ৷ এইসকল জটিল ও কঠিন সমস্যা সমাধানের পথ ও পদ্ধতি বর্ণনায় এ গ্রন্থটি অনন্য ও অপ্রতিদ্বন্দি ৷ কারণ এ গ্রন্থের মূল উপজীব্য হলো, রাব্বুল আলামীনের প্রেরিত, শ্রেষ্ঠ মহামানব, রাসুলে কারীম সা: এর সীরাত, ও ইতিহাসের শ্রেষ্ঠ মনীষীদের জীবনাচার ও উত্তম আদর্শ ৷ যার পরতে পরতে উপমা পেশ করা হয়েছে; রাসুলে কারীম সা:, সাহাবায়ে কেরাম, বুযুর্গানে দ্বীন, বিশ্ববিখ্যাত ও সফল ব্যক্তিদের জীবন – চরিত্রের আলোকে, যা লেখক তার বছরের গবেষণার সারনির্যাস হিসাবে উপস্থাপন করেছেন ৷

গ্রন্থটি সম্পর্কে স্বয়ং গ্রন্থকার বলেন, “এপর্যন্ত আল্লাহ পাক আমাকে বিশটিরও বেশি গ্রন্থ প্রণয়নের তাওফিক দিয়েছেন ৷ দু ‘ একটি বইয়ের বিশ লাখের বেশি কপি শেষ হয়েছে ৷ এর পরও আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান এবং বেশি জ্ঞানসমৃদ্ধ ও উপকারী গ্রন্থ এটিই বলা যায় ৷ এর প্রতিটি কথাই কলমের কালিতে নয়, খুনরাঙা হরফে লিখা ৷ এর প্রতিটি শব্দের পরতে পরতে গেঁথে আছে আমার অন্তরের আকুতি ৷ স্মৃতির নির্যাসে তৈরী এর একেকটি বাক্য, বাক্যমালা ৷ আমি এর প্রতিটি কথা হৃদয়ের গভীর থেকে লিখেছি ৷ তাই এর বাক্যগুলো হৃদয় থেকে হৃদয়ে রেখেছি যেনো পাঠক হৃদয়ে এর মর্ম গভীরভাবে রেখাপাত করে, সে চেষ্টাই করেছি ” ৷
আসলেই বাস্তবতা এমনই ৷ আমি বইটি পড়েছি ৷ এর প্রতিটি পৃষ্ঠার লেখাই আমি মুগ্ধ হয়েছি এবং বেশ উপকৃতও হয়েছি ৷

বইটির অনুবাদ যেমন ঝরঝরে এর প্রচ্ছদও আধুনিকতার রূপায়নে তেমনি ঝকঝকে, মনোমুগ্ধকর এবং আকর্ষনীয় ৷ যা বইটি পড়তে দ্বিগুণ উৎসাহিত করবে। তাই দেরি না করে এমন একটি অমূল্য গ্রন্থ তাড়াতাড়ি নিজে পড়ে বন্ধু – বান্ধবকেও পড়তে উৎসাহীত করুন এবং ইহকাল – পরকাল উভয় জাহানে সুখময় জীবন অর্জন করুন ৷
দোয়া করি আল্লাহ পাক যেন লেখককে উত্তম বদলা দান করেন, নেক হায়াত দান করেন, তার অমূল্য গ্রন্থকে কবুল করেন এবং এর দ্বারা সমস্ত পাঠক – পাঠিকাকে উপকৃত করেন ৷ আমিন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

✍️ আমাদের ব্লগ
এই বইটি পড়লে আপনার জীবন সুন্দর থেকে সুন্দর হবে। আমি নিজেই গ্যারান্টি দিতে পারি।

★ গ্রন্থালোচনা ★ . বই: সুখময় জীবনের সন্ধানে লেখক: ড. মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফী অনুবাদক: মাদানী নগর মাদরাসার জামাতে তাকমিল ...