🎵 গানের শিরোনাম
মনটা কাকে দেব বলো
❤️ ক্যাটাগরি
জীবনমুখী ইসলামিক গান
গানটি সরাসরি শুনুন
মনটা কাকে দেব বলো গজল লিরিক্স
স্থায়ী
মনটা কাকে দেব বলো বাসবো ভালো কাকে (৩)
সবাই বোঝে স্বার্থ শুধু দেখছি চোখে যাকে (২)
তাই তো অধম দু’হাত তুলে (২)
ডাকছি যে তোমাকে। (২)
প্রথম অন্তরা
কিছু দিলে কিছু পাব তার আগে তো নয়,
দিলেও কেহ আগে কিছু চায় সে বিনিময়। (২)
পাওয়ার স্বপ্ন নিয়ে সবে (২) মমতা দিয়ে ডাকে।
(মনটা কাকে দেব বলো...)
দ্বিতীয় অন্তরা
পাপীদেরও রহম করো, পূরণ করো আশা,
তুমি শুধু বুঝতে পারো সব মনের ভাষা। (২)
তাই তো আমি নামটি তোমার (২) আঁকেছি মনের বাঁকে।
(মনটা কাকে দেব বলো...)