হামদ-ই-বারী তা'আলা
জোছনা রাতের নিবিড় ছোঁয়ায় লিরিক্স ও অডিও — হামদ-ই-বারী তা'আলা
জোছনা রাতের নিবিড় ছোঁয়ায় তোমার কথাই ভাবি,
তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। (৩ বার)
তুমি যে সীমাহীন দয়া অপরিসীম তোমার দয়ায় সবই। (২ বার) (ঐ)
নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা,
দুই নয়নে খুঁজে ফিরি পাব বলে তোমার দেখা। (৩ বার)
ব্যর্থ হয়ে মনের কাবায় আঁকতে শুরু করি তোমার ছবি... (ঐ)
দুচোখ ভরে স্বপ্ন দেখি মগ্ন থাকি তব প্রেমে,
দিন কেটে যায় আশায় আশায় তোমায় পাবার অন্বেষণে। (২ বার)
তোমায় পেতে এই মনেতে (২ বার) হাজার কবিতা লিখে কবি... (ঐ)
হামদটি সরাসরি শুনুন
বিশেষ দ্রষ্টব্য: অপেরা মিনি (Opera Mini) ব্রাউজারে অডিও সরাসরি চালু নাও হতে পারে। ক্রোম বা এজ ব্রাউজার ব্যবহার করুন।