🎵 গানের শিরোনাম
আকাশের তারাগুলো যদি নিভে যায়
❤️ ক্যাটাগরি
মা বিষয়ক গান
গানটি সরাসরি শুনুন
আকাশের তারাগুলো যদি নিভে যায় গজল লিরিক্স
স্থায়ী
আকাশের তারাগুলো যদি নিভে যায়,
ঝিকিমিকি আর যদি নাই বা করে। (২)
তবে খুঁজবো কোথায় মাগো তোমায়,
আলোহীন এই আঁধারে।
আমি ভালোবাসি শুধু তোমারে। (২)
প্রথম অন্তরা
জীবনটা যখন হলো শুরু,
তুমি শেখালে মোরে সঠিক দিশা।
কে প্রভু কে রাসুল জানিনা যখন,
তুমি তো তখন মিটালে তৃষা। (২)
তাই যেওনা হারিয়ে মাগো, আমায় ছেড়ে।
(আমি ভালোবাসি শুধু তোমারে...)
দ্বিতীয় অন্তরা
তোমার আদর তোমার সোহাগে,
হাঁটি-হাঁটি পা-পা হয়েছি বড়।
আমার সুখের তরে পেয়েছো বিষাদ,
তবুও আঁচল দিয়ে আগলে ধরো। (২)
তাই যেওনা হারিয়ে মাগো, আমায় ছেড়ে।
(আমি ভালোবাসি শুধু তোমারে...)