আল্লাহ আল্লাহ গজল লিরিক্স
আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ (২)
শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল,
উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। (২)
হৃদয়কে উজালা করে দাও দূর করে জ্বালা,
এ মন যেন তোমার প্রেমে থাকে যে উতলা।
(আল্লাহ আল্লাহ আল্লাহ...)
প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর,
সেই সুরেরই তরঙ্গে মন যায় ছুটে বহুদূর। (২)
ঘুমন্ত হৃদয়ে মোবারক স্রোত যায় বয়ে,
ভালোবাসার পরম সুখে মুখে উঠে আল্লাহ।
(আল্লাহ আল্লাহ আল্লাহ...)
যে দিলে আছে, প্রেম সে দিল শুধু তোমার,
তোমার প্রেমে সুধা পেতে থাকে যে বে-কারার। (২)
তুমি ছাড়া মুমিন হৃদয় শুধু মরু ধু ধু,
এই গলেতে দাও পরিয়ে তোমার প্রেমের মালা।
(আল্লাহ আল্লাহ আল্লাহ...)