না'তে রাসুল (সা.)
তোমার দিদার পাওয়ার আশা লিরিক্স ও অডিও — না'তে রাসুল (সা.)
তোমার দিদার পাওয়ার আশা,
বুকের মাঝে বেঁধেছে বাসা। (৩ বার)
হৃদয়ের আকুতি শুধু মিনতি তুমি তুমি,
শয়নে স্বপনে সঙ্গোপনে তব খুঁজি আমি।
এ জীবনের চাওয়া তুমি, এ জীবনের স্বপ্ন তুমি। (২ বার)
বাসনা কামনা শুধুই তোমার তরে,
দেখিব প্রিয় তোমায় এ দুটি নয়ন ভরে। (২ বার)
ও প্রিয় নাবী ধ্যানের ছবি (২ বার) ওহে আল আরাবী... (ঐ)
কত যে বুক ভিজেছি চোখের লোনা জলে,
খুলেছি মনের দুয়ার তুমি আসবে বলে। (২ বার)
ও বিশ্ব নাবী আখেরী নাবী (২ বার) ওহে নুরের রবি... (ঐ)
না'তে রাসুলটি সরাসরি শুনুন
বিশেষ দ্রষ্টব্য: অপেরা মিনি (Opera Mini) ব্রাউজারে অডিও সরাসরি চালু নাও হতে পারে। ক্রোম বা এজ ব্রাউজার ব্যবহার করুন।