অনুপ্রেরণামূলক ইসলামিক গান
পরিবেশনা: কলরব শিল্পীগোষ্ঠী
জেগে উঠো মন — লিরিক্স
কেমন করে যাচ্ছে কেটে সময়গুলো আমার?
কেন যে অচেতন অলস আমার মন, কাটে না প্রহর হতাশার? (২ বার)
জেগে উঠো মন, জেগে উঠো মন, কখন ঝরেছে হাসনাহেনা!
কর্মমুখী হও মেধা ও মননে, আলস্য-জড়তাকে হাজার ঘৃণা। (২ বার)
তুমি তো জানো না তোমার তুমি, ছুঁতে পারো ঐ আসমান,
তোমার পরশ পেয়ে তৃষিত হৃদয়, গেয়ে ওঠে প্রেরণার গান। (২ বার) (ঐ)
তোমার অতলে আছো অন্য তুমি, মুকুলিত ফুলের মতো,
সাধনার আলোকিত পথে ছুটে চলো, খোলার হতাশার আবরণ। (২ বার) (ঐ)
মুখোশে মুখোশে আঁকা কপট মানুষ, হৃদয়ের নেই বন্ধন,
প্রেমের সুবাস মাখা তোমার হৃদয়, সত্যকে করবে বরণ। (২ বার) (ঐ)
গজল পরিচিতি: অলসতা ও হতাশা দূর করে আত্মশক্তি জাগ্রত করা এবং কর্মমুখী হয়ে সুন্দরের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা নিয়ে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী-এর গাওয়া এক চমৎকার গান।