🎵 গজলের শিরোনাম
আমারই মনেতে মাদিনা
🎤 পরিবেশনায়
কলরব শিল্পীগোষ্ঠী
আমারই মনেতে মাদিনা গজল লিরিক্স
স্থায়ী
আমার এ মনেতে আছে যে মাদিনা,
তাই তো হৃদয় আমার আর দেরী সহে না। (৩)
মন যেতে চায় শুধু (২)
যেথায় রয়েছে কামলিওয়ালা।
প্রথম অন্তরা
যেখানে এসেছে আমার নাবী,
আমি এ মনে একেছি তারই ছবি।
তিনি যে স্বপ্নের সকাল যিনি মাদিনার দুলাল। (২)
যে হলো কাওছার ওয়ালা।
(আমার এ মনেতে আছে যে মাদিনা...)
দ্বিতীয় অন্তরা
ও প্রভু আমাকে দাওনা ডানা,
আমি ডানাতে ভর করে যাই মাদিনা। (৩)
আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে (৩)
মন যে কিছুই বুঝে না।
(আমার এ মনেতে আছে যে মাদিনা...)