কিভাবে ব্লগার দিয়ে ব্লগ তৈরী করবেনঃ
- প্রথমে একটি Gmail ID তৈরী করে নিতে হবে। যদি আপনার আগে কোন Gmail ID থাকে তাহলে নতুন ID তৈরী করতে হবে না।
- তারপর আপনার Gmail আইডির মাধ্যমে Blogger Account এ লগইন করুন।
- এরপর এখানে নিচের চিত্রের মত দেখতে পাবেন।
- উপরের চিত্রের লাল চিহ্নিত New Blog এ ক্লিক করুন।
- New Blog এ ক্লিক করার পর নিচের চিত্রের মত শো করবে।
- উপরের Title এর জায়গায় আপনার ব্লগের নাম লিখুন। এটি আপনার ইচ্ছামত লিখতে পারবেন।
- Address এর জায়গায় আপনার ব্লগের এড্রেস লিখুন। এটি সম্পূর্ণ ইউনিক অর্থাৎ অন্যদের থেকে আলাদা হতে হবে। এই ঠিকানার মাধ্যমে সবাই আপনার ব্লগ খুজে পাবে।
- এরপর হাতের মাধ্যমে Indicate করা Template এ যে ছবি গুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে বিভিন্ন ডিজাইনের ব্লগার Template. এখান থেকে আপনি পছন্দমত যে কোন একটি সিলেক্ট করতে পারেন।
- তারপর সর্বশেষ Create Blog এ ক্লিক করলেই অটোমেটিক আপনার ব্লগ তৈরী হয়ে যাবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন