🎵 গজলের শিরোনাম
শুকর গুজার করি আল্লাহ
❤️ ক্যাটাগরি
হামদে বারী তায়ালা
গজলটি সরাসরি শুনুন
শুকর গুজার করি আল্লাহ গজল লিরিক্স
স্থায়ী
শুকর গুজার করি আল্লাহ,
সব তোমারই দান আল্লাহ, সব তোমারই দান। (২)
না চেয়ে পেয়েছি তোমার (২) দয়া অফুরান আল্লাহ।
প্রথম অন্তরা
এই সবুজের মাঠ বনানী, তৃষ্ণাতে পাই শীতল পানি।
ফুল ফসলের জগতখানি দিলে মেহেরবান। (২)
ফুল ফসলের জগৎখানি (৩) দিলে মেহেরবান আল্লাহ।
(শুকর গুজার করি আল্লাহ...)
দ্বিতীয় অন্তরা
কলুষিত পৃথিবীতে ন্যায়ের পথে যেতে,
আরো দিলে ধরণীতে খোদারই কোরআন। (২)
পাহাড় চিরে ঝর্ণা ঝরে, বৃষ্টি ঝরে মুষলধারে। (২)
পরপারে ধরণীতে নদী বহমান আল্লাহ।
(শুকর গুজার করি আল্লাহ...)
একটি মন্তব্য পোস্ট করুন