হাশিয়া ও কিতাবাত টীকা
সাপোর্ট করুন
হোম গজলের লিরিক্স পাহাড় যেমন করে ঝর্ণা বহায় লিরিক্স | Pahar Jemon Kore Jhorna Bohaye Lyrics

পাহাড় যেমন করে ঝর্ণা বহায় লিরিক্স | Pahar Jemon Kore Jhorna Bohaye Lyrics

০১ জুলাই, ২০১৭ পড়তে ১ মিনিট লাগতে পারে
লেখা:
পড়তে ভালো লাগছে না? শুনে নিন
🎵 গজলের শিরোনাম পাহাড় যেমন করে ঝর্ণা বহায়
❤️ ক্যাটাগরি হামদে বারী তায়ালা
গজলটি সরাসরি শুনুন

পাহাড় যেমন করে ঝর্ণা বহায় গজল লিরিক্স

স্থায়ী

পাহাড় যেমন করে ঝর্ণা বহায়,
নদী যেমন করে সাগরকে চায়।
তেমনি করে প্রভু চাই তোমাকে,
আঁধার যেমন করে চায় আলোকে। (২)

প্রথম অন্তরা

গোধূলীর আলো আভা বিকেল বেলা,
কাটে না কাটে না প্রভু রঙের মেলা। (৩)
জীবনের সব খানে চাই তোমাকে, (২)
(আঁধার যেমন করে চায় আলোকে...)

দ্বিতীয় অন্তরা

শিশু যেমন করে মায়েরই কোল,
আঁকড়ে ধরে রাখে করে নাকো ভুল। (৩)
তেমনি করে প্রভু চাই তোমাকে, (২)
(আঁধার যেমন করে চায় আলোকে...)

তৃতীয় অন্তরা

স্বপ্ন বিভোর চোখে ভাবি সারাক্ষণ,
তোমার প্রেমের সুধা পাবো কখন।
জীবনের প্রতি ভোরে চাই তোমাকে,
(আঁধার যেমন করে চায় আলোকে...)

সম্পর্কিত ট্যাগসমূহ:
লেখাটি ভালো লাগলে আপনার দোয়া বা অনুভূতি জানান
নিচের যেকোনো বোতামে ক্লিক করলে সরাসরি মন্তব্যের ঘরে প্রকাশ করার ব্যবস্থা হবে:
মন্তব্যসমূহ
দোয়াটি সফলভাবে কপি হয়েছে! নিচের কমেন্ট বক্সে পেস্ট (Paste) করে মন্তব্যটি সবার সাথে শেয়ার করুন।