হামদ-ই-বারী তা'আলা
পরিবেশনা: কলরব শিল্পীগোষ্ঠী
রাত বিদায়ে ফজর শেষে — লিরিক্স
রাত বিদায়ে ফজর শেষে ভোর সমীরণ গায়ে মেখে (২ বার)
তোমার নামে কর্ম শুরু, যায় জীবনের স্বপন এঁকে।
সুন্দর একটা মানব জীবন দিলে আমাকে
ধন্যবাদ মাওলা (৪ বার) তোমাকে।
চাইলে তুমি চোখ মেলে চাই, এ কান পেতে সব শুনি
মন-মগজের ভাবনা দিয়ে স্বপ্ন আশার জাল বুনি।
শুকরিয়া মাওলা (৪ বার) তোমাকে।
আকাশ দেখি সাগর দেখি, দেখি পাহাড় বনানী
সৃষ্টি তোমার দেখে দেখে তোমার শরীক নাই জানি।
ভালোবেসে ও ভয় করে যাই মাওলা তোমার সাজাকে
মাফ করো মাওলা, মাফ করো আমাকে।
তোমার চাওয়া পূর্ণ করে কালামুল্লাহর পথ ধরে
চলতে গিয়েও ভুল করি তাই, তাওবা করার পথ পেয়ে যাই।
তাতেই খুশি হও যে তুমি, ক্ষমা করে দাও আমাকে।
মাওলা... ও... মাওলা!
গজল পরিচিতি: মহান আল্লাহ তাআলার নিয়ামত, সুন্দর জীবনের জন্য মানবকুলের কৃতজ্ঞতা এবং তওবার মহিমা ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী-এর পরিবেশিত এই চমৎকার হামদে।