হাশিয়া ও কিতাবাত টীকা
সাপোর্ট করুন
হোম হিলফুল ফুজুল কুইজ প্রতিযোগিতা ২০২৫ ইং

কুইজ প্রতিযোগিতা ২০২৫ ইং

০৬ নভেম্বর, ২০২৫ পড়তে ১ মিনিট লাগতে পারে
লেখা:
পড়তে ভালো লাগছে না? শুনে নিন

"জ্ঞানই হলো শ্রেষ্ঠ অলংকার, আর ইলমের আলোয় উজ্জ্বল সমাজই কল্যাণের পথ দেখায়।"

হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ আয়োজিত করছে এক অনন্য আয়োজন — অনলাইন ইসলামিক কুইজ প্রতিযোগিতা ২০২৫। এখানে অংশ নিয়ে আপনি কেবল জ্ঞানের জগতে এক ধাপ এগিয়ে যাবেন না, বরং পাবেন আকর্ষণীয় পুরস্কার ও সম্মানজনক ক্রেস্টও!

🎯 প্রতিযোগিতার উদ্দেশ্য

ইসলামী জ্ঞান চর্চা, তরুণ প্রজন্মকে কুরআন-সুন্নাহ সম্পর্কে উৎসাহী করে তোলা এবং মাহফিলের শিক্ষামূলক দিককে আরও অর্থবহ করে তোলা।

🏆 পুরস্কারসমূহ

🥇
প্রথম স্থান

সম্মাননা ক্রেস্ট ও বিশেষ পুরস্কার

🥈
দ্বিতীয় স্থান

সম্মাননা ক্রেস্ট ও আকর্ষণীয় উপহার

🥉
তৃতীয় স্থান

সম্মাননা ক্রেস্ট ও স্মারক পুরস্কার

এছাড়াও যোগ্য অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেট ও বিশেষ স্বীকৃতি প্রদান করা হবে।

💸 অংশগ্রহণ ফি

অংশগ্রহণ ফি: ৩০ টাকা মাত্র

📱 পরিশোধের নম্বরসমূহ:
০১৭৪৭৮৭৮২৩৩ (বিকাশ / নগদ / রকেট – পার্সোনাল)
০১৫৬৮৭২২৭৫৫ (বিকাশ – এজেন্ট)
অথবা সরাসরি যে কোন প্রতিনিধীর কাছে জমা দিন।

ফি পরিশোধের পর স্ক্রিনশট বা ট্রানজ্যাকশন আইডি ফর্মের নির্ধারিত স্থানে জমা দিতে হবে।

🔹 ইসলামিক কুইজ প্রতিযোগিতার নিয়মাবলি

১️। অংশগ্রহণ সংক্রান্ত

  • প্রতিযোগীকে অবশ্যই নরসিংদী জেলার যেকোন থানাধীন হতে হবে।
  • নরসিংদী জেলার প্রবাসীরাও অংশ নিতে পারবেন।
  • সঠিক নাম, ঠিকানা ও মোবাইল নম্বর প্রদান বাধ্যতামূলক।
  • একজন ব্যক্তি একবারই অংশ নিতে পারবেন; একাধিকবার সাবমিট করলে প্রথমটি গ্রহণযোগ্য হবে।
  • প্রতিযোগিতা গোগল ফরমের মাধ্যমে হবে। তাই আগে থেকেই গোগল একাউন্ট/জিমেইল একাউন্ট দিয়ে ব্রাউজারে লগিন করা থাকতে হবে।
  • একই গোগল একাউন্ট দিয়ে একাধিক ব্যাক্তি উত্তর দিতে পারবেন। কোন সমস্যা হবে না।
  • সময়সীমা শেষ হওয়ার পর জমাকৃত ফর্ম গৃহীত হবে না।
  • কুইজ প্রশ্নপত্র থাকবে ০৩ ডিসেম্বর – ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত (৭ দিন)।

২️। উত্তর ও মূল্যায়ন সংক্রান্ত

  • প্রতিযোগিতায় অংশ নিতে আগে থেকেই গোগল একাউন্ট দিয়ে লগিন করা থাকতে হবে।
  • প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর সাবধানে নির্বাচন করতে হবে।
  • একাধিক সঠিক উত্তরের ক্ষেত্রে সবগুলো বেছে নিতে হবে পূর্ণ নম্বরের জন্য।
  • ভুল উত্তরের জন্য কোন নম্বর কাটা হবে না, এবং আংশিক উত্তর দিলে আংশিক নম্বর দেওয়া হবে না।
  • একবার সাবমিট করলে উত্তর পরিবর্তন করা যাবে না।
  • একই স্কোরে আগে সাবমিটকারী বিজয়ী হবেন।
  • উত্তরগুলো কমন পেতে হলে মুসলিম বাংলা অ্যাপ - বিশেষত মুসলিম বাংলা অ্যাপ এর কুইজ সেকশন ভালো করে পড়তে পারেন।

৩️। প্রযুক্তিগত ও নৈতিক নির্দেশনা

  • কুইজ চলাকালীন ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে; সংযোগ সমস্যার দায় আয়োজকদের নয়।
  • অন্যের সাহায্য নেওয়া, দলবদ্ধভাবে উত্তর দেওয়া বা শেয়ার করা নিষিদ্ধ।
  • কুইজের প্রশ্ন বা উত্তর সামাজিক মাধ্যমে প্রকাশ করা যাবে না যতক্ষণ না ফলাফল ঘোষণা করা হয়।
  • প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভার সমস্যায় সময় পরিবর্তন বা পুনরায় আয়োজনের অধিকার আয়োজক সংরক্ষণ করে।
  • আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক।

৪️ পুরস্কার ও ফলাফল

  • বিজয়ীদের নাম ঘোষণা করা হবে হিলফুল ফুজুল কল্যাণ পরিষদের অফিসিয়াল পেজে ও মাহফিলের দিন।
  • পুরস্কার সরাসরি মাহফিল থেকে মেহমানদের হাত থেকে সংগ্রহ করা যাবে।
  • মহিলা বিজয়ীরা প্রতিনিধির মাধ্যমে পুরস্কার গ্রহণ করতে পারবেন।

বি.দ্র.: আয়োজক কর্তিপক্ষ প্রয়োজনে সময়সূচি, নিয়ম বা পুরস্কার পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

📞 যোগাযোগ

📱

মোবাইল নাম্বার

01747878233 - মুফতী শরীফুল ইসলাম

01912678133 - মাওলানা আলামিন সাহেব

01907765925 - মোঃ আবির মিয়া

💬

হোয়াটসঅ্যাপ

Whatsapp এ যোগাযোগ করুন

📘

ফেসবুক পেইজ

সর্বশেষ আপডেটের জন্য আমাদের ফেসবুক পেইজে চোখ রাখুন

ফেসবুক পেইজ দেখুন
সম্পর্কিত ট্যাগসমূহ:
লেখাটি ভালো লাগলে আপনার দোয়া বা অনুভূতি জানান
নিচের যেকোনো বোতামে ক্লিক করলে সরাসরি মন্তব্যের ঘরে প্রকাশ করার ব্যবস্থা হবে:
মন্তব্যসমূহ
দোয়াটি সফলভাবে কপি হয়েছে! নিচের কমেন্ট বক্সে পেস্ট (Paste) করে মন্তব্যটি সবার সাথে শেয়ার করুন।