দ্বীন ও প্রযুক্তির সংমিশ্রণ

এইচ এম শরীফ

🕌 ইমাম ও খতীব 🎓 আলেম ও শিক্ষক 💻 সল্যুশন ডেভেলপার
আসসালামু আলাইকুম, আমি এইচ এম শরীফ। ১৩+ বছর ধরে ইমামতি, দ্বীনি শিক্ষাদান ও প্রযুক্তি খাতে কাজ করছি। দ্বীনি জ্ঞান ও আধুনিক ডিজিটাল সলিউশনের সমন্বয়ে সমাজসেবাই আমার লক্ষ্য। আমি শরীফ মাল্টিমিডিয়া-এর প্রতিষ্ঠাতা এবং হিলফুল ফুজুল কল্যাণ পরিষদের পরিচালকের দায়িত্ব পালন করছি।
Sharif
✨ দক্ষতা ও পরিচিতি

দ্বীনি ও সামাজিক খিদমত

🎓 আলেম (দাওরা হাদীস) 🕌 ইমাম ও খতীব 📖 শিক্ষকতা (উচ্চ শিক্ষা) 🤝 সমাজসেবক ও পরিচালক

প্রশিক্ষণ ও আইটি কনসাল্টিং

💻 কম্পিউটার ট্রেইনার ⚙️ অটোমেশন কনসালট্যান্ট 💼 মাল্টিমিডিয়া আইটি উদ্যোক্তা

প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপার

JavaScript (ES6) Google Apps Script HTML5 & CSS3 App Dev (PWA) Web UI Design

ডাটাবেজ ও ক্লাউড সিস্টেম

Google Sheets Automation Microsoft Excel VBA Firebase Cloud SQL Database
Excel/Sheets
JavaScript
Apps Script
PWA App
HTML5/CSS3
Firebase
SQL DB
GitHub
UI Design
🏢 ব্যবসায়ী উদ্যোগ

শরীফ মাল্টিমিডিয়া

সেবা ও বিশ্বস্ততার ৫ বছর (২০২১ - বর্তমান)

শরীফ মাল্টিমিডিয়া একটি আধুনিক ও প্রফেশনাল কম্পিউটার এবং ডিজিটাল সেবা কেন্দ্র। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং সাধারণ কাস্টমারদের প্রতিদিনের প্রয়োজনীয় সব ধরনের অফিশিয়াল, গ্রাফিক্স ও প্রিন্টিং কাজ আমরা অত্যন্ত নিখুঁত, দ্রুত ও বিশ্বস্ততার সাথে সম্পন্ন করে থাকি। দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা ইতিমধ্যে ৫০+ প্রাতিষ্ঠানের আইটি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছি। প্রতিদিন শত শত কাস্টমারকে নিরবচ্ছিন্ন সেবা দেওয়াই আমাদের মূল সাফল্য।

৩০০০+

হ্যাপি কাষ্টমার

৫০০+

সফল প্রজেক্ট

মোবাইল ব্যাংকিং ও রিচার্জ

বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ক্যাশ-ইন/আউট এবং বাংলাদেশের যেকোনো সিম কার্ডে দ্রুত ফ্লেক্সিলোড সুবিধা।

টেলিকম ও সিম সার্ভিস

সকল অপারেটরের নতুন সিম বিক্রয় এবং বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের মাধ্যমে নষ্ট বা হারিয়ে যাওয়া সিম কার্ড উত্তোলন।

অফিস ও ডকুমেন্ট রাইটিং

বাংলা ও ইংরেজি নিখুঁত কম্পিউটার কম্পোজ, কালার বা সাদাকালো ফটোকপি এবং উন্নত মানের ডকুমেন্টস লেমিনেটিং।

অনলাইন আবেদন ও ট্রাভেল চেক

যেকোনো চাকুরীর সরকারি-বেসরকারি অনলাইন আবেদন, ইমিগ্রেশন ভিসা ও এয়ার টিকিট চেকিং এবং প্রিন্ট সুবিধা।

📖 শিক্ষকতা ও প্রশিক্ষণ

মাদরাসা শিক্ষকতা ও উচ্চতর দ্বীনি শিক্ষা

২০২১ - বর্তমান

দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং একটি নৈতিক ও আদর্শিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে তিনি কওমি মাদরাসায় শিক্ষকতা করে আসছেন। তিনি ২০২১ ইং থেকে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ "হোসাঈনাবাদ মদিনাতুল উলুম মাদরাসা"-য় অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সাথে ছাত্রদেরকে শিক্ষাদান করে আসছেন। কওমি মাদরাসার উচ্চতর ক্লাসে আরবী ব্যাকরণ (নাহু-সরফ), ফিকহ (ইসলামি আইনশাস্ত্র) ও হাদীস শাস্ত্রে পাঠদানের দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা তাঁর রয়েছে।

তাঁর মূল শিক্ষকতার ক্ষেত্রসমূহ:
📖
হাদীস শাস্ত্র ও ব্যাখ্যা (Hadith Studies):

হাদীসের মূল কিতাবসমূহের তাত্ত্বিক পঠন, অর্থ এবং সমসাময়িক বাস্তবমুখী ব্যাখ্যা বিশ্লেষণ।

⚖️
ফিকহ ও ইসলামি আইনশাস্ত্র (Fiqh):

ইসলামি আইন, মাসয়ালা-মাসায়িল এবং দৈনন্দিন জীবনে দ্বীনের বাস্তবমুখী বিধানের বিশ্লেষণ।

✍️
আরবী ভাষা, ব্যাকরণ ও সাহিত্য:

আরবী ব্যাকরণ (নাহু-সরফ), অলঙ্কার শাস্ত্র (বালাগাত-ফাসাহাত) এবং আরবী ভাষায় অলঙ্কৃত ও প্রাঞ্জল উপস্থাপনা তৈরি।

বর্তমানে তিনি হোসাঈনাবাদ মাদরাসার মূল মহিলা শাখা প্রতিষ্ঠান "জান্নাতুল বুশরা বালিকা মাদরাসা"-র সর্বোচ্চ তাকমিল (মাস্টার্স সমমান/দাওরায়ে হাদীস) এবং উচ্চতর জামাতসমূহে আরবী সাহিত্য ও হাদীস বিষয়ে গুরুত্ব ও দায়িত্বশীলতার সাথে নিয়মিত পাঠদান করছেন।

তাঁর ভিশন: দ্বীনি ইলমের বিশুদ্ধ জ্ঞান ও সমসাময়িক আধুনিক মূল্যবোধের সঠিক সংমিশ্রণ ঘটিয়ে শিক্ষার্থীদের সমাজ বিনির্মাণে সুযোগ্য ও নৈতিক আদর্শ হিসেবে গড়ে তোলা।

কম্পিউটার প্রশিক্ষক ও আইটি প্রফেশনাল

২০২৩ - বর্তমান

তিনি তথ্যপ্রযুক্তি (IT) ইন্ডাস্ট্রিতে একজন সফল কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। আধুনিক কর্মক্ষেত্রের চাহিদাকে মাথায় রেখে তরুণ ও পেশাজীবীদের দক্ষ করে তোলাই তাঁর মূল লক্ষ্য। তিনি মূলত ২০২৩ সাল থেকে স্বনামধন্য আন্তর্জাতিক আইটি প্রতিষ্ঠান "প্যারাডাইম শিফট এডুকেশন ইঙ্ক" (Paradigm Shift Education Inc.)-এ অফিশিয়াল কম্পিউটার ট্রেইনার ও প্রধান প্রশিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছেন।

তাঁর মূল প্রশিক্ষণের ক্ষেত্রসমূহ:
💻
বেসিক কম্পিউটার ও অফিস অ্যাপ্লিকেশন:

কম্পিউটারের মৌলিক ব্যবহার এবং অফিশিয়াল কাজের দক্ষতা তৈরি।

🌐
ওয়েব ডিজাইন (Web Design):

আধুনিক ও রেসপনসিভ ওয়েবসাইট তৈরির প্রফেশনাল গাইডলাইন।

📊
এক্সেল ও অ্যাপস স্ক্রিপ্ট অটোমেশন:

(Excel & Apps Script Automation) অ্যাডভান্সড এক্সেল এবং ডেটা অটোমেশনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কাজকে সহজ ও গতিশীল করার বিশেষায়িত প্রশিক্ষণ।

তাঁর ভিশন: সঠিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আইটি ইন্ডাস্ট্রির জন্য শতভাগ যোগ্য ও দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা।

🕌 ইমাম ও খতীব খিদমত

মসজিদ খিদমতের ইতিহাস

ইমাম ও খতীব

বাইতুন নূর জামে মসজিদ খড়িয়া, শিবপুর, নরসিংদী। ৩ বছর (চলমান)
শুকুন্দী দ. পাড়া জামে মসজিদ শিবপুর, নরসিংদী। ৩ বছর
সেকান্দরদী জামে মসজিদ পলাশ, নরসিংদী। ২ বছর
তেলিয়া বাইতুন নূর জামে মসজিদ শিবপুর, নরসিংদী। ২ বছর
মসজিদে কোবা তাতারকান্দী, শিবপুর, নরসিংদী। ১ বছর
কুমরাদী জামে মসজিদ শিবপুর, নরসিংদী। ৬ মাস
মোট ১১+ বছর খিদমত

জুমার খুতবা ও আলোচনা

সমসাময়িক সামাজিক সমস্যা, ধর্মীয় ও নৈতিক অবক্ষয় দূরীকরণে কুরআন-সুন্নাহর সঠিক পথনির্দেশনা প্রদান।

শিশু মক্তব ও কোরআন শিক্ষা

কচি-কাঁচা শিশুদের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, মাসনুন দু’আ ও বুনিয়াদি ইসলামি মূল্যবোধ শিক্ষা দান।

দ্বীনি পরামর্শ ও সমাজ সংস্কার

সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের বিভিন্ন দ্বীনি ও ফিকহী সমস্যার সঠিক সমাধান ও নৈতিক পথপ্রদর্শন।

বিবাহ বন্ধন ও দাম্পত্য কাউন্সিলিং

পবিত্র ইসলামি শরিয়তের নিয়মে বিয়ের আকদ সম্পন্ন করা এবং দম্পতিদের জন্য islamic দাম্পত্য কাউন্সিলিং প্রদান।

সাপ্তাহিক তাফসির ও ফিকহী দরস

সাধারণ মুসল্লি ও যুবকদের মাঝে দ্বীনের বুনিয়াদি জ্ঞান ও মাসয়ালা পৌঁছে দিতে প্রতি সপ্তাহে বিশেষ তাফসির মজলিশ পরিচালনা।

🤝 সমাজসেবা ও পরিচালনা

হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ

প্রতিষ্ঠিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩

ঐতিহাসিক ‘হিলফুল ফুজুল’ এর সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০২৩ সালে তাঁর হাত ধরে নরসিংদীতে এই মানবিক সমাজকল্যাণমূলক সংগঠনের যাত্রা শুরু হয়। তাঁদের মূল দর্শন হলো মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজের অবহেলিত ও দুস্থ জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে একটি স্বনির্ভর ও স্বস্তিময় সমাজ গঠন করা।

স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিক পরিচালনাই তাঁদের মূল শক্তি।

বন্যা ও মানবিক বিপর্যয় মোকাবেলা

সিলেটের ভয়াবহ বন্যার সময় তাঁদের টিম মানুষের মাঝে খাদ্য ও জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেয়।

ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুকুন্দী ও পার্শ্ববর্তী এলাকার অসচ্ছল পরিবারগুলোর হাসিমুখ ফোটাতে নিয়মিত উন্নত খাদ্য সামগ্রী বিতরণ।

শিক্ষা ও কুইজ প্রতিযোগিতা

শিক্ষা ও কুইজ প্রতিযোগিতা শিশু ও মক্তবের শিক্ষার্থীদের ইসলামি জ্ঞান অন্বেষণ ও সুপ্ত মেধা বিকাশে নিয়মতান্ত্রিক কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন।

💼 সম্পন্ন প্রজেক্ট

Narsingdi Connect

নরসিংদী অঞ্চলের মানুষের সুবিধার্থে তৈরি একটি অত্যন্ত সমৃদ্ধ জরুরি সেবামূলক অফলাইন পোর্টালে যুক্ত অ্যান্ড্রয়েড অ্যাপ। এতে জরুরি রক্তদানকারী, ফায়ার সার্ভিস, থানা পুলিশ, বিশেষজ্ঞ ডাক্তার এবং অ্যাম্বুলেন্সের নির্ভরযোগ্য ও তাৎক্ষণিক যোগাযোগ ডিরেক্টরি রয়েছে।

Fuel Tracker

জ্বালানি ফিলিং স্টেশনের জন্য তৈরি একটি ক্লাউড ম্যানেজমেন্ট ও স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেম। এটি প্রতিটি গাড়ির তেল ক্রয়ের হিসাব-নিকাশ ডাটাবেজে সংরক্ষণ করে, রিয়েল-টাইম কাস্টম ড্যাশবোর্ড আপডেট করে এবং রসিদ ও অটো-মেসেজ জেনারেট করে।

Madrasha Portal

বৃহৎ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অনলাইন ভর্তি, শিক্ষার্থীর প্রোফাইল ডাটাবেজ, পরীক্ষার রেজাল্ট শিট জেনারেশন এবং মাসিক ফিস কালেকশন স্বয়ংক্রিয়ভাবে সমাধান করার একটি স্বনামধন্য ক্লাউড পোর্টাল ড্যাশবোর্ড ।

Google Sheets Apps Script Admin Web
✍️ সাম্প্রতিক লেখা
এক এপে ১০০টির বেশি ফিচার, আমার দেখা সেরা এপ, আপনার ফোনটি ব্যবহার করুন প্রো লেভেলে. [Must watch] {মেগা পোস্ট}

আ শাকরি সবাই ভালো আছেন, ভালো থাকেন তাই কাম্য। অনেক দিন পর লিখছি, পড়াশুনা এবং নানা কাজে সময় করতে পারছিলাম না। এখন আমি না পুরো বিশ্বের সবাই ব...

💬 মানুষের মতামত

"শরীফ আমাদের অত্যন্ত স্নেহভাজন এবং অত্যন্ত দক্ষ একজন ছাত্র ও সুযোগ্য আলেম। সে দীর্ঘ দিন ধরে আমাদের মাদরাসার দাপ্তরিক কাজ, ওয়েবসাইট ও অনলাইন ডাটাবেজ অত্যন্ত বিশ্বস্ততার সাথে পরিচালনা করছে। বিশেষ করে মাদরাসার পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন এবং আইটি সলিউশনে উনার কাজ ও আন্তরিকতা সত্যিই আমাদের আনন্দিত ও গর্বিত করে।"

আমানুল্লাহ সাহেব
হাফেজ মাওলানা আমানুল্লাহ

প্রতিষ্ঠাতা পরিচালক, হোসাঈনাবাদ মাদরাসা

"হযরত আবু বকর সিদ্দীক রা. মাদরাসার অনলাইন ওয়েবসাইট ও সফটওয়্যার ম্যানেজমেন্টের সম্পূর্ণ দায়িত্ব আমাদের প্রিয় ছাত্র শরীফ অত্যন্ত সফলতার সাথে সামলাচ্ছে। ইলমে দ্বীন অর্জনের পাশাপাশি আধুনিক আইটি প্রযুক্তিতে উনার এই পারদর্শিতা প্রশংসনীয়। উনার তৈরি করা ড্যাশবোর্ড ও সফটওয়্যার সল্যুশন আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার কাজকে অনেক সহজ করে দিয়েছে।"

মাহমুদুল হক সাহেব
মুফতী মাহমুদুল হক মামুন

প্রতিষ্ঠাতা পরিচালক, আবু বকর সিদ্দীক রা. মাদরাসা

"সহপাঠী হিসেবে শরীফকে আমি খুব কাছ থেকে দেখেছি। দ্বীনি ইলমের পাশাপাশি প্রযুক্তি খাতে উনার অসামান্য জ্ঞান ও দক্ষতা রয়েছে। আমাদের 'আল মদিনা ন্যাচারাল ফুড'-এর অনলাইন ক্যাম্পেইন, ডিজিটাল ব্র্যান্ডিং ও কাস্টম বিজনেস সফটওয়্যার ম্যানেজমেন্টের সকল ক্ষেত্রে শরীফ আমার বিশ্বস্ত ও সবচেয়ে বড় সহযোগী। উনার টেকনিক্যাল দক্ষতা ও বন্ধুবৎসল আন্তরিক সাপোর্ট আমাদের ব্যবসায়িক অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখছে।"

আমির হোসাইন সাহেব
হাফেজ মাওলানা আমির হোসাইন

প্রতিষ্ঠাতা, আল মদিনা ন্যাচারাল ফুড

❓ সচরাচর জিজ্ঞাসা
১. এইচ এম শরীফ কে এবং তাঁর মূল লক্ষ্য কী?
এইচ এম শরীফ একজন আলেম, ইমাম-খতীব, শিক্ষক এবং সল্যুশন ডেভেলপার। তিনি দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে ইমামতি ও দ্বীনি শিক্ষাদানের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে কাজ করে আসছেন। দ্বীনি জ্ঞান ও আধুনিক ডিজিটাল সলিউশনের সঠিক সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা এবং একটি নৈতিক ও আদর্শিক প্রজন্ম গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।
২. "দ্বীন ও প্রযুক্তির সংমিশ্রণ" বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন?
এর অর্থ হলো দ্বীনি মূল্যবোধ ও জ্ঞানকে অক্ষুণ্ণ রেখে আধুনিক প্রযুক্তিকে ইতিবাচক ও কল্যাণকর কাজে ব্যবহার করা। যেমন—মাদরাসা ব্যবস্থাপনার জন্য অটোমেশন সফটওয়্যার তৈরি করা, যুবসমাজের কল্যাণে ডিজিটাল ডিরেক্টরি বা অ্যাপ তৈরি করা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দ্বীনি ও সামাজিক কাজগুলোকে আরও সহজ ও গতিশীল করা।
৩. ইমাম ও খতীব হিসেবে তাঁর খিদমতের অভিজ্ঞতা কেমন?
তিনি দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে নরসিংদীর বিভিন্ন মসজিদে ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নরসিংদীর শিবপুরের খড়িয়ায় অবস্থিত "বাইতুন নূর জামে মসজিদ"-এ ইমাম ও খতীব হিসেবে খিদমত করছেন। খুতবা ও জুমার আলোচনার মাধ্যমে তিনি সমসাময়িক সামাজিক সমস্যা ও ধর্মীয় বিষয়ে সঠিক পথনির্দেশনা দেওয়ার চেষ্টা করেন।
৪. মাদরাসায় শিক্ষকতার ক্ষেত্রে তাঁর প্রধান ক্ষেত্রগুলো কী কী?
তিনি কওমি মাদরাসায় শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী "হোসাঈনাবাদ মদিনাতুল উলুম মাদরাসা"-র বালিকা শাখা "জান্নাতুল বুশরা বালিকা মাদরাসা"-র দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) এবং উচ্চতর জামাতসমূহে আরবী সাহিত্য ও হাদীস বিষয়ে পাঠদান করছেন। তাঁর মূল পাঠদানের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে হাদীস শাস্ত্র, ফিকহ (ইসলামি আইনশাস্ত্র) এবং আরবী ব্যাকরণ (নাহু-সরফ) ও সাহিত্য।
৫. একজন আইটি ট্রেইনার হিসেবে তিনি কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন?
২০২৩ সাল থেকে তিনি আন্তর্জাতিক আইটি প্রতিষ্ঠান "প্যারাডাইম শিফট এডুকেশন ইঙ্ক" (Paradigm Shift Education Inc.)-এ প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। সেখানে তিনি মূলত বেসিক কম্পিউটার ও অফিস অ্যাপ্লিকেশন, রেসপনসিভ ওয়েব ডিজাইন (Web Design), এবং এক্সেল ও গুগল অ্যাপস স্ক্রিপ্ট অটোমেশন (Excel & Apps Script Automation) বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
৬. তাঁর তৈরি করা উল্লেখযোগ্য কয়েকটি ডিজিটাল প্রজেক্ট কী কী?
তাঁর তৈরি করা কয়েকটি উল্লেখযোগ্য প্রজেক্ট হলো:
Narsingdi Connect: নরসিংদী অঞ্চলের জরুরি সেবা ও যোগাযোগের জন্য তৈরি একটি অফলাইন ডিরেক্টরি সমৃদ্ধ অ্যান্ড্রয়েড অ্যাপ।
Madrasha Portal: মাদরাসাগুলোর ভর্তি পরীক্ষা, রেজাল্ট শিট ও ফিস কালেকশন অটোমেশনের জন্য তৈরি একটি ক্লাউড পোর্টাল ড্যাশবোর্ড।
Fuel Tracker: জ্বালানি ফিলিং স্টেশনের হিসাব-নিকাশ ও ট্র্যাকিংয়ের একটি ক্লাউড ম্যানেজমেন্ট সিস্টেম।
৭. একজন ডেভেলপার হিসেবে তাঁর টেকনিক্যাল স্কিল বা দক্ষতাগুলো কী কী?
তাঁর টেকনিক্যাল দক্ষতার মধ্যে রয়েছে JavaScript (ES6), Google Apps Script, HTML5 & CSS3, PWA App Development এবং Web UI Design। এছাড়া ডাটাবেজ ও ক্লাউড সিস্টেমের জন্য তিনি Google Sheets Automation, MS Excel VBA, Firebase Cloud এবং SQL Database ব্যবহার করে কাজ করেন।
৮. "শরীফ মাল্টিমিডিয়া" কী ধরনের সেবা প্রদান করে থাকে?
এটি একটি আধুনিক ডিজিটাল সেবা কেন্দ্র, যা ২০২১ সাল থেকে কাজ করছে। এখানে মূলত অফিশিয়াল ডকুমেন্ট রাইটিং (কম্পোজ, কপি, লেমিনেটিং), সরকারি-বেসরকারি অনলাইন চাকরির আবেদন, ট্রাভেল ভিসা ও টিকিট চেকিং, মোবাইল ব্যাংকিং, এবং বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের মতো দৈনিক প্রয়োজনীয় আইটি ও রিটেইল সেবা প্রদান করা হয়।
৯. "হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ" এর সামাজিক কার্যক্রমগুলো কী কী?
২০২৩ সালে প্রতিষ্ঠিত এই মানবিক সংগঠনের মাধ্যমে নরসিংদী অঞ্চলে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করা হয়। এর মধ্যে রয়েছে বন্যা ও দুর্যোগে জরুরি ত্রাণ সহায়তা, ঈদ সামগ্রী বিতরণ এবং শিশুদের মেধা বিকাশে কুইজ ও শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা।
১০. কোনো প্রতিষ্ঠান যদি তাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার জন্য আইটি বা অটোমেশন সেবা নিতে চায়, তবে কীভাবে তাঁর সাথে যোগাযোগ করবে?
মাদরাসা বা যেকোনো প্রতিষ্ঠানের ভর্তি, রেজাল্ট ও হিসাব-নিকাশের অটোমেশন সলিউশনের জন্য "যোগাযোগ করুন" বাটনে ক্লিক করে সরাসরি যোগাযোগ করা যাবে। এছাড়া ইমেইল, মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেও তাঁর সাথে পরামর্শের জন্য যোগাযোগ করা সম্ভব।
📞 যোগাযোগ করুন
মোবাইল / হোয়াটস্অ্যাপ / টেলিগ্রাম / ইমো +880 1747-878233
অফিশিয়াল ইমেইল admin@hmsharif.com
অফিশিয়াল ওয়েবসাইট www.hmsharif.com
প্রধান কার্যালয় / অফিস তেলিয়া বাজার, শিবপুর, নরসিংদী।

এক এপে ১০০টির বেশি ফিচার, আমার দেখা সেরা এপ, আপনার ফোনটি ব্যবহার করুন প্রো লেভেলে. [Must watch] {মেগা পোস্ট}

শাকরি সবাই ভালো আছেন, ভালো থাকেন তাই কাম্য। অনেক দিন পর লিখছি, পড়াশুনা এবং নানা কাজে সময় করতে পারছিলাম না। এখন আমি না পুরো বিশ্বের সবাই বাসায়, তাই ভাবলাম সময় যখন আছে একটু কাজে লাগাই। 

বর্তমানে সবার হাতে হাতেই স্মার্টফোন, একটি অ্যানড্রয়েড ফোন যে এই যুগে যে কারো জন্য একটি সেরা সঙ্গী এটি কেউ অস্বীকার করবে না। সেরা সঙ্গী? জ্বি হ্যাঁ সেরা সঙ্গী। আমরা ফোন কল করা, ভয়েস বা ভিডিও চ্যাট করা, ছবি তোলা, ভিডিও দেখা কিংবা গেম খেলা ছাড়াও কিন্তু অনেক কাজ করে থাকি হাতের মুঠোর মধ্যে থাকা এই ফোনটি দিয়ে। যদিও অনেক ইনবিল্ট অ্যাপ আমাদের ফোনে আগে থেকেই ইনস্টল করা থাকে। তবুও আমাদের অনেক থার্ডপার্টি অ্যাপের দরকার হয়। 

 

মূলকথা

আইফোন নাকি অ্যান্ড্রয়েড? এটি একটি চিরন্তন বির্তক।  বিগত এক যুগ ধরে দুনিয়াব্যাপী এই বির্তক চলে আসছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুটো তার নিজস্ব বৈশিষ্টের জন্য আলাদা ভাবে জনপ্রিয়। তবে এ কথা বলা বাহুল্য যে আইফোনের থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ইউজার কাস্টমাইজেশন বেশি করা যায়। তাছাড়া রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসে একটি জেলব্রোকেন আইফোনের থেকে বেশি কাস্টমাইজেশন করা সম্ভব। তবে যদিও আইওএস এবং অ্যান্ড্রয়েড প্লেস্টোরের এপ একই পরিমাণে পাল্লা দিয়ে বেড়ে চলেছে কিন্তু কিছু কিছু দারুণ এপ রয়েছে যা শুধুমাত্র অ্যান্ড্রয়েডেই পাবেন আপনি। 

 

আজ আমি এমনি একটি এপপ নিয়ে এসেছি যা ব্যাবহার করে আপনি আইফোনের ডিফল্ট কিছু ফিচার এর সাথে বাড়তি কিছু ফিচার আপনার অ্যান্ড্রয়েডে উপভোগ করতে পারবেন, আর এমন এপ এপমার্কেটে দ্বিতীয়টি নেই|
হ্যা বন্ধুরা, আজকের এপ রিভিউটি থাকছে Fooview নিয়ে….

সত্যি এটি অসাধারন একটি এপ,একটি এপেই পাচ্ছেন 100টির বেশি ফিচার, fooview ব্যবহার আপনি অনেকগুলো কাজ করতে পারবেন,  ফলে অপ্রয়োজনীয় এপগুলো ফোন থেকে আনইনস্টল করে ফোনের র্যাম ফাকা রাখতে পারবেন | Fooview আপনার ফোনের অপারেশন ৮০% সেভ করবে এবং অনেক দ্রুত কাজ করতে সাহায্য করবে |


এপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে (যেটি আমার সবচেয়ে ভালো লাগে) এটি ফ্লোট উইন্ডোতে চালাতে পারবেন, অর্থাৎ আপনি আপনার ফোনের যে স্ক্রিনেই থাকুন না কেন, সেটা হতে পারে আপনার হোম স্ক্রিন বা অন্য কোন এপ চালানো অবস্থায় আপনি Fooview ব্যবহার করতে পারবেন | Fooview এর ফ্লোট বাটনটি সবসময় আপনার স্ক্রিনের উপর ভেসে থাকে ,এই ফ্লোট বাটনটি বিভিন্ন দিকে সোয়সইপ বা ট্যাপ করার মাধ্যমে Fooview এর সকল ফিচার এর মজা নিতে পারবেন|
এটি এমন একটি এপ যেটিতে এক হাতে অপারেট করতে পারবেন শুধু সোয়াইপ করার মধ্যমে আপনি আক্সেস করতে পারবেন আপনার প্রিয় ওয়েবসাইট, ইনস্টল কৃত এপ, ফাইল, গান, পিকচার, ছবি এছাড়া আরো অনেক |


 

Fooview সেটআপঃ 

প্রথমে Fooview ইনস্টল করে নিন, প্রথমবার ওপেন করার সময় তিনটি পারমিশন চাইবে, পারমিশন গুলো দিয়ে নিন |  ভার্সনের উপর নির্ভর করে পারমিশন সংখ্যা পরিবর্তন হতে পারে | পারমিশন দেয়া হয়ে গেলে যেখানে ফ্লোট আইকনটি রাখলে আপনার জন্য সুবিধা হয় সেখানে সেট করে নিন | 
এখন আপনার এন্ড্রয়েড এর মজা নিন আরো এডভান্স ভাবে |


গুরুত্বপূর্ণ ফিচারগুলো :

Fooview এর সকল ফিচার এর হোমস্ক্রিনে এবং ফ্লোট বাটনে পেয়ে যাবেন, নিজের‌মতো করে ব্যবহার করুন, ধিরে ধিরে সব ফিচার ব্যবহারে দক্ষ হয়ে উঠলে সব কাজে Fooview এর সাহায্য নিয়ে অনেক দ্রুত‌ কাজ করতে পারবেন |


এপ সুইচারঃ সত্যি অসাধারন একটি ফিচার , আপনার ফোনে ইনস্টল থাকা এপ্লিকেশন গুলো ওপেন করতে পারবেন খুব সহজেই fooview এর এপ সুইচারের মাধ্যমে | আপনার সর্বাধিক ব্যবহৃত এপ গুলো এপ সুইচারে পেয়ে যাবে, এছাড়া আপনার প্রয়োজনীয় এপ গুলো পিন করে রাখতে পারবেন |

এছাড়া এপ সুইচারে আরো যে ফিচার গুলো এড করতে পারবেন- এপ,fooview এপ,একশন, স্ক্রিনশর্ট,ফোল্ডার, শর্টকাট, উইজেট, কাস্টমাইজ টাস্ক ইত্যাদি |


এপ ম্যানেজারঃ আপনার ফোনের এপগুলো ম্যানেজ করার জন্য রয়েছে এপ ম্যানেজার,  ইনস্টলকৃত এপ গুলো খুব সহজেই মেমোরিতে ব্যাকআপ, ব্যাচ আনইনস্টল করতে পারবেন |  এছাড়া অল এপ থেকে মেমোরিতে ব্যাকআপ থাকা এপ গুলো ব্যাচ ইনস্টল ও করতে পারবেন…|


নেভিগেশন ফিচারঃ আইফোনের কুইক নেভিগেশন ফিচারটি পাচ্ছেন আপনার এন্ড্রয়েডেই | আপনার নেভিগেশন বার যদি নষ্ট হয়ে থাকে তাহলেও Fooview হতে পারে আপনার জন্য সমাধান |
Fooview আইকনটি সোয়াইপ করার মাধ্যমে সহজেই Back, Home, Recent নেভিগেট করতে পারেন, ডিফল্ট ভাবে এপ এর নেভিগেট সেটিং ব্যবহার একটু কষ্টদায়ক | স্ক্রিনশর্টে দেয়া সেটিংস ব্যাহার করুন |


টেক্সট ট্রান্সেলেটঃ Fooview এর সকল ইউজারের প্রিয় ফিচার এটি, সহজেই যেকোন টেক্সট ট্রান্সেলেট করতে পারবেন |
যে টেক্সট ট্রান্সেলেট করতে চান Fooview আইকনটি তার উপর রাখুন, "A" চিহ্নটি আসলে ছেরে দিন, তারপর ট্রান্সেলেট আইকন এ ক্লিক করলে Fooview ব্রাউজার ওপেন হয়ে যাবে এবং গুগলে এর অটো ট্রন্সেলেট পেয়ে যাবেন |
আপনি চাইলে এই ফিচারটি আরো মজাদার করতে পারেন, আইকনটি শুধু টেক্সট এর উপর রেখে "A" চিহ্ন আসলে ছেরে দিন ইনস্টান্ট ট্রান্সেলেট হয়ে যাবে ,ব্রাউজার ওপেন‌ না হয়েই স্ক্রিনের উপরেই ট্রান্সেলেট হবে., এজন্য সেটিংস থেকে Translate  এ গিয়ে Instant translate অন করে নিন |


ক্লিপবোর্ড : ফোন চালানোর সময় অসংখ্যবার কপি করে থাকি, একটি কপি করলেই আগের কপিটি হারিয়ে যায় | এখন থেকে আনলিমিটেড  কপি করুন, একটিও হারাবে না…সব কপি সেভ হয়ে থাকবে Fooview ক্লিপবোর্ড এ | যখনই প্রয়োজন পরবে এখান থেকে আবার কপি করে ব্যবহার করতে পারবেন| আর Fooview দিয়ে কপি করাও খুবই সহজ,তেমনি পেস্ট করাও সহজ, ফ্লোট আইকনটি পেস্ট করার স্থানে নিয়ে গিয়ে ছেরে দিলেই পেস্ট হয়ে যাবে.
 যে টেক্সট হাত দিয়ে কপি করা সম্ভব না (Youtube) সেখানে হেল্প করবে Fooview, যে টেক্সট কপি করতে চান আইকনটি তার উপর রাখুন "A" চিহ্নটি আসলে ছেড়ে দিন এবং কপি আইকনে ক্লিক করে কপি করুন | তবে fb lite এ কপি হবেনা |


স্ক্রিনশর্ট: আমরা সাধারণত স্ক্রিন শর্ট নেই ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম- বাটন চেপে, এতে বাটন গুলোর উপর বাড়তি চাপ পরে, এবং বাটন নষ্ট হওয়ার সম্ভবনা থেকেই যায় , এই সমস্যা থেকে মুক্তির জন্য এবং সাইলেন্স স্ক্রিনশর্ট নেয়ার জন্য Fooviewএর এই স্ক্রিনশর্ট ফিচারটি পারফেক্ট…এছাড়া রয়েছে মাল্টিপাল স্ক্রিনশর্ট ফিচার লম্বা স্ক্রিনশর্ট নেয়ার জন্য | স্ক্রিনশর্ট নিতে এপ‌সুইচার এ স্ক্রিনশর্ট আইকনে ক্লিক করুন |


ফাইল ম্যানেজারঃ বহুদিন যাবৎ আমরা Es File Explorer ব্যবহার করে আসছি, এখানে উল্লেখ যে Fooview সেই একই ডেভলপার এর ই এপ…
Fooview এও রেখেছেন একটি ফাইল ম্যানেজার… এবং তিনি এও দাবি করেছেন যে Fooview এর ফাইল ম্যানেজার Es file explorer এর থেকে বেশি শক্তিশালী |
তবে আমরা যারা Es file explorer ব্যবহার করেছি তারা জানি কতটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ছিল, এবং অনেক পারফেক্ট কাজ ও করত, তবে আমি এটা বলছিনা যে Fooviewএর ফাইল ম্যনেজার খারাপ, এটিও অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত কাজ করে |


সকল ফাইল ভিউয়ারঃ অনেকগুলো ফাইল ফরমেট ই সাপোর্ট করে | যেমন, পিকচার,ভিডিও,অডিও গান সব সাপোর্ট করে, এছাড়া zip, rar, tar ও এক্সট্রাক্ট বা কমপ্রেস করা যায়.
এছাড়া ফাইল ম্যানেজার যেকল ফিচার থাকে তার প্রায় সবই পাবেন |



ওয়েব ব্রাউজারঃ Fooview এ অসাধারন একটি মাল্টিপাল সার্চইন্জিন ব্রাউজার(Google, YouTube, Yahoo, Bing, Yandex, Naver, Amazon, Wikipedia, DuckDuckGo…)..
আপনি যখন ফোন কোন কাজ করছেন এমন সময় যদি কিছু সার্চ করতে হয় তাহলে আপনাকে সাহায্যে আসবে fooview | এই কাজটি আপনি অটো বা ম্যানুয়ালি টাইপ করে করতে পারবেন |


  • Floview সার্চইন্জিন ব্রাউজার নিয়ে যদি নিজের মতো করে কিছু লিখতে হয় তো বলব" 
  • * ধরুন আপনি Samsung নিয়ে সার্চ করতে চান, 
  • তো fooview এ সার্চবারে Samsung লিখে সার্চ করুন, এখানে আপনি গুগলে Samsung সম্পর্কে পেয়ে যাবেন |
  • *এখন যদি Samsung ফোন কিনতে চান চাহলে নতুন করে লিখতে হবেনা, শুধু উপরে সার্চ আইকনটি চেপে ধরে রাখুন এবং Amazon সিলেক্ট করুন |
  • * আবার Samsung সম্পরকে বিস্তারিত তথ্য পেতে আবার আগের মতো সার্চ আইকন চেপে wiki সিলেক্ট করুন |
  • এভাবে বাকি সার্চইন্জিন গুলো ব্যবহার করতে পারবেন, মূলকথা হচ্ছে এভাবে Fooview এর মাল্টি সার্চইন্জিন ফিচারটি ব্যবহার করে আপনার মূল্যবান সময় বাচাতে পারবেন |

পিক সার্চঃ গুগল লেন্স এর মতো Fooview দিয়ে যেকোন পিকচার গুগলে সার্চ বা ঐ পিকচার রিলেটেড সকল পিকচার বা তথ্য সার্চ করতে পারবেন…যেমন ধরুন কোন একটি ফন্ট আপনার ভালো লেগেছে, তো সাধারনভাবে একটা ফন্ট দেখে বলা সম্ভব না যে ফন্টটির নাম কি, এ কাজটি আপনি সহজেই করতে পারবেন Fooview দিয়ে.. |
ফ্লোট আইকনটি সোয়াইপ করুন এবং লেখাটির স্ক্রিনশর্ট নিয়ে সার্চ বাটনে ক্লিক করুন, দেখুন রেজাল্ট আপনার সামনে…..|
একইভাবে যে কোন বিখ্যাত ব্যাক্তি, বস্তু বা পিকচার সার্চ করতে পারবেন |


পিক থেকে টেক্সটঃ যেকোন পিকচার থেকে পিকচার এর লেখা গুলো কপি করতে পারবেন, যদি সে পিকচার আপনার মেমরিতে সেভ থাকে তবুও আপনি তা থেকে টেক্সট কপি করতে পারবেন, কি অবিশ্বাস্য মনে হচ্ছে? এটা সত্যি, Fooview দিয়ে পিকটির স্ক্রিন শর্ট নিন এবং উপরে দেখুন পিকচার এর লেখা গুলো সাধারন টেক্সট এ রুপান্তর হয়েছে… |
এক্ষেত্রে পিকচার থেকে টেক্সট এ রুপান্তর করতে পিকচারে যে ল্যাঙ্গুয়েজ তা ইনস্টল থাকতে হবে, সেটিংস থেকে স্ক্রিন শর্ট এ গিয়ে character recognition library থেকে ল্যাঙ্গুয়েজ গুলো ডাউনলোড করে নিন |


শর্টকার্টঃ আপনার ফোন ইনস্টল থাকা এপ গুলোয় সরাসরি এপ এ না ডুকেই এপগুলোর মেইন একশন বা টাস্ক ব্যবহার করতে পারবেন, ডিফল্ট ভাবে কিছু এপ এ শর্টকাট থাকে সেগুলো এড করতে পারেন,প্রতিটা এপ এ শর্টকাট ফিচারটি ব্যাবহার করতে আপনাকে অন্য একটি এপ এর সাহায্য নিতে হবে. (Nova Launcher) যারা এই লান্সারটি ব্যবহার করছেন তারা সহজেই টাস্ক গুলো এড করতে পারবে |
এড করতে ফ্লোট আইকনটি চাপ দিয়ে পিন এ ক্লিক করুন, Shortcut থেকে নোভা এক্টিভিটি তে যান এখন পছন্দমতো এপ থেকে শর্টকাট সেট করে নিন |


আরও কিছু ফিচারঃ আরো প্রয়োজনীয় কিছু ফিচার হচ্ছে লক স্ক্রিন, নটিফিকেশন প্যানেল, কুইক অ্যাক্সেস,ফ্লাস লাইট, কিবোর্ড সুইচার…|


এক নজরে Fooview এর সকল ফিচার: 
  • full screen shot (edit)
  • multiple Screenshot 
  • Screen Recorder (Root & Unroot) 
  • partial screen recorder
  • Audio Player 
  • Video Player 
  • picture viewer
  • Photo Editor 
  • gif maker
  • Text editor, 
  • zip, rar, tar Viewer 
  • note
  • Clipbord Menu 
  • Translator 
  • image translator
  • text to speak 
  • Float Window 
  • Web Browser 
  • Google Search Engine 
  • pic search
  • pic to text editor
  • caller id 
  • File Manager 
  • App Manager 
  • Remote Manager (Remotely SD Card Access, WorldWide)
  • Switch Apps 
  • One hand Back, Notification, Home 
  • lock screen, notification panel,quick access,flash light, keyboard switcher,
  • widget, 
  • news weather
  • Shortcut
  • group
  • Game 
  • lucky

এছাড়াও আছে আরো অনেক ফিচার যেগুলো আপনার ব্যবহারের ভিত্তিতে পেয়ে যাবেন |

 

প্রশ্ন, সমস্যা এবং সমাধানঃ 
  • ১. fooview ব্যবহারে কি বাড়তি সুবিধা পাওয়া সম্ভব?

হ্যা, এপটি ডেভলপ করা হয়েছে মূলত আপনার এন্ড্রয়েড ব্যবহারকে আরো সহজ, দ্রুত এবং এডভান্স করার জন্য |  এপটি কিছুদিন ব্যবহার করুন ,সকল ফিচার গুলো সম্পর্কে জানুন, নিজেই বুঝতে পারবেন এপটি আপনার জন্য কতটা উপকারী |

 

  • ২. ফ্লোট আইকনটি খুজে পাচ্ছেননা?

Fooview ওপেন করুন, Drew over other apps এর অনুমতি দিন. এরপর সকল পারমিশন গুলো দিয়ে দিন, 
এখন আপনি ফ্লোট আইকনটি স্ক্রিনের প্রান্তে দেখতে পাবেন | 

 

  • ৩. ফ্লোট আইকনটি হাইড বা Fooview ডিজেবল করতে চান?

ফ্লোট আইকনটি চেপে ধরে রাখুন, পাশে দেখতে পাবেন হাইড অপশন, এখান থেকে আপনি হাইড বা ডিজেবল করতে পারবেন | 
এছাড়া আপনি চাইলে প্রতিটি এপ এর জন্য পছন্দমতো অটো হাইড বা ডিজেবল সেট করতে পারবেন সেটিংস থেকে | 

 

  • ৪‌. ফ্লোট আইকনটি দেখায় এবং কিছুক্ষন পর খুজে পাইনা |

এই সমস্যাটি আমিএ ফেস করেছি, বিশেষ করে স্যামসাং এবং হুয়াইয়ে ফোনে এই সমস্যাটি দেখা দেয়, (স্যামসাং এর ইনবিল্ট ম্যানেজার বা অন্য ফোনে বিল্টইন ক্লিনার এর জন্য এই সমস্যাটি হয়, এজন্য এপটি হোয়াইটলিস্ট + ব্যাটারী অপটিমাইজেশন অন করে নিন)
যেকোন টাস্ক ম্যানেজার বা হাইবারনেট এপ ব্যাবহার করলে সেটিতে Fooview হোয়াইট লিস্টে এড করে নিন |

 

  • ৫. সকল ফিচার খুজে পাচ্ছিনা |

কিছু ফিচার রয়েছে যেগুলো কেবল আপনার ব্যবহারের উপর নির্ভর করে | কিছুদিন ব্যবহার করুন, ধিরে ধিরে বুঝতে পারবেন |

 

  • ৬. এন্ড্রয়েড ভার্সন ৪.০(কিটকাট) এ স্ক্রিন শর্ট নিতে পারছেন না?

সিস্টেমের সীমাবদ্ধতার কারনে আপনি ৫.০ এর নিচের ভার্সনে স্ক্রিনশর্ট নিতে পারবেনা না, এক্ষেত্রে আপনি শুধু Fooview এপ্লিকেশনটিতে স্ক্রিনশর্ট নিতে পারবেন |

 

  • ৭. আইকনটি যথেষ্ট বড়/ ছোট? বা কাস্টমাইজ করতে চান?

আপনি Fooview এর float Icon সেটিংস থেকে কাস্টমাইজ করতে পারবেন, আপনি চাইলে একটি Gif ফাইল সেট করতে পারবেন, যেটি আরো অসাধারন লুক দিবে Fooview আইকনটিকে | আপনার ফোনটি যেই হাতে নিকনা কেন অবাক হয়ে যাবে |

 

  • ৮. এপ্লিকেশন সইচারে আপনার প্রয়োজনীয় এপ পাচ্ছেন না?

এজন্য ফ্লোট আইকনটি চেপে ধরে রাখুন, তারপর pin আইকনে ক্লিক করে আপনার পছন্দ মতো এপটি সেট করে নিন |

 

  • ৯. লকস্ক্রিন থেকেই সব কিছু ব্যবহার করা যাচ্ছে?

আপনার যদি এই ফিচারটি ভালো না লাগে তো সেটিংস থেকে Lock screen এ গিয়ে disable feature on lockscreen থেকে আপনি যে ফিচারটি লকস্ক্রিনে ব্যবহার করতে চান সেটি রেখে বাকি গুলো বন্ধ করে দিতে পারেন | 

 

১০. আরো কিছ প্রশ্ন ,সমস্যা ,সমাধান এবং কাস্টমাইজেশন |

  • *ফ্লোট আইকনটি হাইড বা আইকনটির অবস্থান পরিবর্তন করতে চান?

সিম্পল, ফ্লোট আইকনটি চেপে চোখ এ চাপ দিয়ে হাইড বা আনহাইড করতে পারবেন |
অবস্থান পরিবর্তন করতে, ফ্লোট আইকনটি ডিস্পেলের সাইড দিয়ে সরান এবং ছেরে দিন |

 

  • *স্ক্রিন শর্ট বা স্ক্রিন রেকডে Fooview water mark  থাকছে?

সেটিংস থেকে screen shot এবং screen recorder এ গিয়ে Watermark  রিমোভ করে দিতে পারেন, এবং চাইলে পছন্দমত Watermark য়োগ করতে পারেন |

 

  • *বারবার টেক্সট ট্রান্সেলেট করতে ভাষা সিলেক্ট করতে হয়?

সেটিংস থেকে Translate এ গিয়ে translate to ইংলিস করে দিন |

 

  • * এপ সুইচারে অল্প এপ দেখা যায়?

ডিফল্ট ভাবে এপ সুইচারে ২টি সারকেল থাকে , সেটিংস থেকে App switcher এ গিয়ে 3 circle করে নিন, এখন ফ্লোট আইকনটিতে ক্লিক করে দেখুন অনেকগুলো এপ দেখতে পারবেন |

 

  • * ক্লিপবোর্ডে আনলিমিটেড টেক্সট কপি করে রাখতে চান?

সেটিংস থেকে Clipboard এ গিয়ে clipboard capacity আনলিমিটেড করে নিন |এখন আনলিমিটেড টেক্সট কপি রাখতে পারবেন একটিও হারাবেনা |

এবং Separator( Marge ) এ line feed করে নিন, এর ফলে আপনি যখন এক এর অধিক কপি মার্জ করতে চাইবেন, তখন মার্জ করলেও টেক্সট গুলো আলাদা থাকবে |

 

দুটি বিল্ডইন থিমসহ আরো তিনটি থিম ডাউনলোড করতে পারবেন.



Application Details:😇😇
Apk File NameFooView
PublisherFooview Inc
Size21MB
Version1.4.3
Require V4.1+
Root Not Required
Latest Update05-04-2020
PriceFree
Ratings4.5/5 based on 59k
Downloads5M
Get It onPlay store
Mirror Link 

 

আমার মতামত :

আমার ব্যবহার করা সকল এপ গুলোর মধ্যে এটিই সেরা, গত তিন বছর ধরে আমি এপটি ব্যবহার করছি, বর্তমানে Fooview ছাড়া আমার কাছে এন্ড্রয়েড চালানো একেবারেই অসম্ভব, এ কথাটি কেন বলছি? সত্যি বলতে যতটা সময় আমি ফোন চালাই তার ৮০% কাজ এ Fooview এ করি… এছাড়া বাকি যে ২০%  কাজ করি তাতেও Fooview এর সাহায্য নিয়ে করি…
সত্যি অসাধারন একটি এপ যার কোন তুলনা হয়না, আমার মতে এর সমকক্ষ ফিচারযুক্ত কোন দ্বিতীয় এপ নেই |
 Fooview নিয়ে এত বড় ( বিস্তারিত) একটি পোষ্ট করার একটিই কারন, তা হলো এপটি ব্যবহার করে আমি এতটা উপকৃত হয়েছি তা বলার বাইরে |সেই জন্যই মূলত Fooview নিয়ে মতো করে পোস্টটি লেখা.

 

আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে, আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে এমন একটি টিউন দিতে |

Stay Home, Stay Safe 👍
আপনি ঘরে তো করোনা বাইরে | সুতরাং অবশ্যই বাড়িতে থাকুন, নিজে সুস্থ থাকুন পরিবার এবং প্রতিবেশীদের ভালো রাখুন |

কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট করে জানান , ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

✍️ আমাদের ব্লগ
এক এপে ১০০টির বেশি ফিচার, আমার দেখা সেরা এপ, আপনার ফোনটি ব্যবহার করুন প্রো লেভেলে. [Must watch] {মেগা পোস্ট}

আ শাকরি সবাই ভালো আছেন, ভালো থাকেন তাই কাম্য। অনেক দিন পর লিখছি, পড়াশুনা এবং নানা কাজে সময় করতে পারছিলাম না। এখন আমি না পুরো বিশ্বের সবাই ব...