হাশিয়া ও কিতাবাত টীকা
সাপোর্ট করুন
হোম গজলের লিরিক্স বিষণ্নতায় ছেয়ে গেছে এ হৃদয় লিরিক্স (বাবা) | Bishonnotay Cheye Gese Lyrics

বিষণ্নতায় ছেয়ে গেছে এ হৃদয় লিরিক্স (বাবা) | Bishonnotay Cheye Gese Lyrics

০৩ জুলাই, ২০১৭ পড়তে ১ মিনিট লাগতে পারে
লেখা:
পড়তে ভালো লাগছে না? শুনে নিন
🎵 গানের শিরোনাম বিষণ্নতায় ছেয়ে গেছে এ হৃদয়
❤️ ক্যাটাগরি বাবা বিষয়ক গান
গানটি সরাসরি শুনুন

বিষণ্নতায় ছেয়ে গেছে এ হৃদয় গজল লিরিক্স

স্থায়ী

বিষণ্নতায় ছেয়ে গেছে এ হৃদয়,
কিছুতেই কাটে না যে অলস সময়। (২)
নিশি দিন দুটি আঁখি পথ চেয়ে থাকে,
কত দিন হলো বাবা দেখি না তোমায়।
বাবা... ও ভুলতে পারি না আজও আমি তোমাকে। (২)

প্রথম অন্তরা

তুমি যবে ছিলে কাছে মনে হতো সবই আছে জীবনে আমার,
চলে গেছো দূরে তুমি হৃদয়টা মরুভূমি করে হাহাকার।
স্মৃতি মোরে ঘিরে রেখেছে হেথা,
মনে পড়ে শুধু তোমার কথা। (২)
আহত হৃদয় চোখের পাতায় তোমারই ছবি আঁকে।
(বিষণ্নতায় ছেয়ে গেছে এ হৃদয়...)

দ্বিতীয় অন্তরা

যত গান যত সুর লাগে বেদনা বিধুর শুধুই করুণ,
তুমি যবে আসিবে মন আমার হাসিবে খুশীতে দ্বিগুণ।
তুমি হীন ভালো লাগে না এ কোলাহল,
বিন্দু বিন্দু চোখে জমে শুধু জল।
নিশি জাগরণে অবিরত তব স্মৃতি মোরে পিছু ডাকে।
(বিষণ্নতায় ছেয়ে গেছে এ হৃদয়...)

সম্পর্কিত ট্যাগসমূহ:
লেখাটি ভালো লাগলে আপনার দোয়া বা অনুভূতি জানান
নিচের যেকোনো বোতামে ক্লিক করলে সরাসরি মন্তব্যের ঘরে প্রকাশ করার ব্যবস্থা হবে:
মন্তব্যসমূহ
দোয়াটি সফলভাবে কপি হয়েছে! নিচের কমেন্ট বক্সে পেস্ট (Paste) করে মন্তব্যটি সবার সাথে শেয়ার করুন।