হাশিয়া ও কিতাবাত টীকা
সাপোর্ট করুন
হোম গজলের লিরিক্স আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও লিরিক্স | Ami Chand Ke Boli Lyrics

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও লিরিক্স | Ami Chand Ke Boli Lyrics

০৩ জুলাই, ২০১৭ পড়তে ১ মিনিট লাগতে পারে
লেখা:
পড়তে ভালো লাগছে না? শুনে নিন
🎵 গানের শিরোনাম আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
❤️ ক্যাটাগরি মা বিষয়ক ইসলামী গান
গানটি সরাসরি শুনুন

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও লিরিক্স

স্থায়ী

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মত,
গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মত।
মা যে আমার সবার সেরা (২)
অনন্তকাল অবিরত।

প্রথম অন্তরা

হীরা নাকি শুনি সবচেয়ে দামী, সারাক্ষণ করে ঝলমল,
তাহার চেয়ে অধিক দামী আমার মায়ের আঁচল।
মাকে ছেড়ে চাই না আমি (২) হীরা মানিক কত শত।
(আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও...)

দ্বিতীয় অন্তরা

মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপহার,
হয় না কিছু মায়ের সাথে অন্য কারো তুলনা।
মার পরশে যায় যে মুছে (২) সকল বেদনা যত।
(আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও...)

সম্পর্কিত ট্যাগসমূহ:
লেখাটি ভালো লাগলে আপনার দোয়া বা অনুভূতি জানান
নিচের যেকোনো বোতামে ক্লিক করলে সরাসরি মন্তব্যের ঘরে প্রকাশ করার ব্যবস্থা হবে:
মন্তব্যসমূহ
দোয়াটি সফলভাবে কপি হয়েছে! নিচের কমেন্ট বক্সে পেস্ট (Paste) করে মন্তব্যটি সবার সাথে শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন