হামদ-ই-বারী তা'আলা
দৃষ্টি মোদের যায় যতদূর সৃষ্টি তোমার ছড়ানো — লিরিক্স
দৃষ্টি মোদের যায় যতদূর, সৃষ্টি তোমার ছড়ানো।
সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। (৩ বার)
না চাহিতে দাওগো তুমি বাঁচার অধিকার,
ইচ্ছে হলে আবার তুমি নিতে পার প্রাণ সবার। (৩ বার)
তোমার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ। (৩ বার)
ইচ্ছে যদি কর তুমি যায় না যে তা ফেরানো। (ঐ)
পিপাসাতে দাও গো পানি, রাত্রি এলে ঘুম,
সকাল হলে সুর্যি মামা দেয় যে এঁকে চুম। (৩ বার)
সব খানে আছ তুমি আসমানে বা বনভূমি, (৩ বার)
রাতের আকাশ নিপুণ হাতে মধুর সাজে সাজানো। (ঐ)
কল কল সুর ধরিয়া নদী গাহে গান,
জোয়ার ভাটা ক্ষণে ক্ষণে এও তোমার দান। (৩ বার)
বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, (৩ বার)
মান অপমান কান্না হাসি তোমার হাতে লোকানো। (ঐ)
হামদটি সরাসরি শুনুন
বিশেষ দ্রষ্টব্য: অপেরা মিনি (Opera Mini) ব্রাউজারে অডিও সরাসরি চালু নাও হতে পারে। ক্রোম বা এজ ব্রাউজার ব্যবহার করুন।