হোম গজলের লিরিক্স হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে লিরিক্স ও অডিও — হামদ-ই-বারী তা'আলা

হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে লিরিক্স ও অডিও — হামদ-ই-বারী তা'আলা

২৯ জুন, ২০১৭ পড়তে ১ মিনিট লাগতে পারে
লেখা:
গজলের লিরিক্স lyrics
পড়তে ভালো লাগছে না? শুনে নিন
হামদ-ই-বারী তা'আলা

হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে — লিরিক্স

হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে (৩ বার)

কোন সময় আমি যেন (৩ বার) ভুলিনা তোমারে। (ঐ)

প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়,

তুমি ছাড়া অন্য কেহ অতো আপন নয়। (৩ বার)

তাইতো সবার আগে খুঁজেছি তোমারে। (ঐ)

যখন আমার কেউ ছিলো না, তখন ছিলে তুমি,

যখন আমার কেউ রবে না, এখনও রবে তুমি। (৩ বার)

চাই না প্রভু আমি হারাতে তোমারে... (ঐ)

আমার হৃদয় দাও ভরিয়ে, তোমার আলো দিয়ে,

দুঃখ যত দাও ঘুচিয়ে, তোমার রহম দিয়ে। (৩ বার)

আপন করে নাও প্রভুগো আমারে... (ঐ)

হামদটি সরাসরি শুনুন

বিশেষ দ্রষ্টব্য: অপেরা মিনি (Opera Mini) ব্রাউজারে অডিও সরাসরি চালু নাও হতে পারে। ক্রোম বা এজ ব্রাউজার ব্যবহার করুন।
মন্তব্যসমূহ