না'তে রাসুল (সা.)
আনতা হাবিবু রাব্বী — লিরিক্স
আনতা হাবিবু রাব্বী, আন্তা রাহমাতু আরদী
আন্তা নুরুন ফি কলবী, আন্তা ফাখরুন ফি আরদী। (২ বার)
সালামুন আলাইকা হাবিবী রাব্বী,
সলাতুন আলাইকা রহমাতু আরদী। (২ বার)
সালামুন আলাইকা ইয়া খিতামাল ওয়াহিদ,
সালামুন আলাইকা ইয়া ইমামান নাবী।
সালামুন, সলাতুন সালামুন, সলাতুন আলাইকা ইয়া হাবিবী।
সমুদ্র তটে বাংলার পথে হেঁটে চলি একা,
বিমুগ্ধ চোখে স্বপ্ন বুকে খুঁজি তোমার দেখা।
অনুরাগে তোমার পূর্ণ করো আমায় মনের পৃথিবী।
হৃদয়পুরে স্বপ্ন জুড়ে আছো শুধুই তুমি,
তোমার নামে কাব্য লিখে যায় হাজার কবি। (২ বার)
অনুরাগে তোমার পূর্ণ করো আমায়, মনের পৃথিবী।
গজল পরিচিতি: আরবি ও বাংলা চরণের সমন্বয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরূদ, সালাম ও অনন্য ভালোবাসা নিবেদিত এক চমৎকার না'তে রাসুল।