শিক্ষা ও জিকিরের শিশু-কিশোর গজল
পরিবেশনা: কলরব শিল্পীগোষ্ঠী
বিসমিল্লাহ বিসমিল্লাহ (বিসমিল্লাহ বলে শুরু করি পাঠ) — লিরিক্স
বিসমিল্লাহ বিসমিল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ (২ বার)
বিসমিল্লাহ বলে শুরু করি পাঠ,
বিসমিল্লাহ বলে পাড়ি দেই মাঠ। (২ বার)
তাসমিয়াহ সবাই পড়ি, যখন কাজের শুরু করি,
তখন পাবো আমরা সবাই (২ বার) সিরাতুল মুস্তাকীম। (ঐ)
সফলতা কে দিয়েছে? ভালো তোমায় কে রেখেছে? (২ বার)
ভালো খবর দিতে, ভালো আছি বলতে— বলো আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ! (৩ বার)
তখন পাবো আমরা সবাই (২ বার) সিরাতুল মুস্তাকীম। (ঐ)
প্রজাপতির রঙিন ডানায় অপরূপ ছবি কে বানায়? (২ বার)
ফুলের হাসি মধু মৌচাক, রূপালী চাঁদ করলে অবাক—
বলো সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ!
তখন পাবো আমরা সবাই (২ বার) সিরাতুল মুস্তাকীম। (ঐ)
কচি মুখে চাঁদের হাসি, কার ইশারায় ভালোবাসি? (২ বার)
গাছের পাকা মিষ্টি আমে দু’চোখ যখন অবাক থামে—
বলো মাশাল্লাহ! মাশাল্লাহ, মাশাল্লাহ!
তখন পাবো আমরা সবাই (২ বার) সিরাতুল মুস্তাকীম। (ঐ)
গজল পরিচিতি: কাজের শুরুতে বিসমিল্লাহ বলা এবং নিয়ামতের শুকরিয়ায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ও মাশাল্লাহ বলার সুন্দর ইসলামী শিক্ষা নিয়ে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী-এর গাওয়া শিশু-কিশোর উপযোগী শিক্ষণীয় গজল।