হাশিয়া ও কিতাবাত টীকা
সাপোর্ট করুন
হোম গজলের লিরিক্স হঠাৎ কোনো সন্ধ্যাবেলা বনের পাখি লিরিক্স - কলরব | Boner Pakhi Boner Jabo Ure Lyrics

হঠাৎ কোনো সন্ধ্যাবেলা বনের পাখি লিরিক্স - কলরব | Boner Pakhi Boner Jabo Ure Lyrics

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ পড়তে ১ মিনিট লাগতে পারে
লেখা:
পড়তে ভালো লাগছে না? শুনে নিন
মৃত্যু ও বিদায়ের গজল
পরিবেশনা: কলরব শিল্পীগোষ্ঠী

হঠাৎ কোনো সন্ধ্যাবেলা (বনের পাখি বনেই যাব উড়ে) — লিরিক্স

হঠাৎ কোনো সন্ধ্যাবেলা, হঠাৎ কোনো ভোরে,

বনের পাখি বনেই যাব উড়ে।

বনের পাখি বনেই যাব উড়ে, আমি বনেই যাব উড়ে।

ক’দিন আর রাখবে হৃদয় জুড়ে?

বনের পাখি বনেই যাব উড়ে, আমি বনেই যাব উড়ে।

কাছের দূরের সুরের সাথী, যাদের সঙ্গে দিবা-রাত্রি

কাটিয়ে হাজার মজার বেলা, করেছি যে কত খেলা।

তাদেরও আজ বিদায় জানাই, বড়ই করুণ সুরে।

বনের পাখি বনেই যাব উড়ে, আমি বনেই যাব উড়ে। (ঐ)

মহান যিনি বনের রাজা, সুখ দেন বা দেন সাজা,

নিও আমায় আপন জেনে তোমার প্রিয় কোলটিতে।

পাপী বলে আমায় তুমি ফেলে রেখো নাকো দূরে।

বনের পাখি বনেই যাব উড়ে, আমি বনেই যাব উড়ে। (ঐ)

গজল পরিচিতি: জাগতিক মায়ামোহ ছেড়ে পৃথিবীর আলো শেষ করে পরপারের উদ্দেশ্যে চিরবিদায়ের আকুলতা নিয়ে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী-এর গাওয়া এক অত্যন্ত হৃদয়স্পর্শী বিচ্ছেদ গজল।
সম্পর্কিত ট্যাগসমূহ:
লেখাটি ভালো লাগলে আপনার দোয়া বা অনুভূতি জানান
নিচের যেকোনো বোতামে ক্লিক করলে সরাসরি মন্তব্যের ঘরে প্রকাশ করার ব্যবস্থা হবে:
মন্তব্যসমূহ
দোয়াটি সফলভাবে কপি হয়েছে! নিচের কমেন্ট বক্সে পেস্ট (Paste) করে মন্তব্যটি সবার সাথে শেয়ার করুন।