হাশিয়া ও কিতাবাত টীকা
সাপোর্ট করুন
হোম গজলের লিরিক্স সাল্লিয়ালা মুহাম্মাদিন লিরিক্স - কলরব | Salliala Muhammadin Lyrics Kalarab

সাল্লিয়ালা মুহাম্মাদিন লিরিক্স - কলরব | Salliala Muhammadin Lyrics Kalarab

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ পড়তে ১ মিনিট লাগতে পারে
লেখা:
পড়তে ভালো লাগছে না? শুনে নিন
না'তে রাসুল (সা.)
পরিবেশনা: কলরব শিল্পীগোষ্ঠী

সাল্লিয়ালা মুহাম্মাদিন — লিরিক্স

সাল্লিয়ালা মুহাম্মাদিন... সাল্লিয়ালা মুহাম্মাদিন... (২ বার)

আঁধার নামে সকাল সন্ধ্যা, আঁধার নামে রাত্রি দিন (২ বার)

একলা আলো একলা চলে, একলা বাঁচে সঙ্গীহীন।

বছর বছর বাড়ছে আঁধার, মানবতার হয় বিলীন। (ঐ)

মুক্তি পাগল আকাশ বাতাস আশায় থেকে জাল বোনে

পথ চেয়ে রয় আরব জাতি, শেষ নবীর দিন গোনে।

রব্বে কারীম পাঠায় রহম (২ বার)

এই পৃথিবী হয় রঙীন। (ঐ)

জাহেলিয়াত পালায় দূরে, হেরার আলোয় বিশ্বজয়

রাসূলুল্লাহ হাবীবুল্লাহ, দরূদ ওঠে বিশ্বময়। (২ বার)

পড়ছে মানুষ বলছে সবাই (২ বার)

সাল্লিয়ালা মুহাম্মাদিন। (ঐ)

শুকনো মরু সিক্ত হলো, প্রিয় নবীর বরকতে

সারা জাহান মুক্তি পেলো, শেষ নবীজীর দৌলতে।

দরূদে তাই আঁধার তাড়ায় (২ বার)

সাল্লিয়ালা মুহাম্মাদিন। (ঐ)

গজল পরিচিতি: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ধরাধামে শুভ আগমন ও তাঁর আনিয়নকৃত ইসলামের সত্য আলোর বাণী ফুটিয়ে তোলা হয়েছে এই সুমধুর না'তে রাসূলে।
সম্পর্কিত ট্যাগসমূহ:
লেখাটি ভালো লাগলে আপনার দোয়া বা অনুভূতি জানান
নিচের যেকোনো বোতামে ক্লিক করলে সরাসরি মন্তব্যের ঘরে প্রকাশ করার ব্যবস্থা হবে:
মন্তব্যসমূহ
দোয়াটি সফলভাবে কপি হয়েছে! নিচের কমেন্ট বক্সে পেস্ট (Paste) করে মন্তব্যটি সবার সাথে শেয়ার করুন।