হোম গজলের লিরিক্স সাল্লিয়ালা মুহাম্মাদিন লিরিক্স - এইচ এম শরীফ | Salliala Muhammadin Lyrics

সাল্লিয়ালা মুহাম্মাদিন লিরিক্স - এইচ এম শরীফ | Salliala Muhammadin Lyrics

০৮ ফেব্রুয়ারি, ২০১৭ পড়তে ১ মিনিট লাগতে পারে
লেখা:
গজলের লিরিক্স lyrics
পড়তে ভালো লাগছে না? শুনে নিন
না'তে রাসুল (সা.)
লেখা: এইচ এম শরীফ

সাল্লিয়ালা মুহাম্মাদিন — লিরিক্স

সাল্লিয়ালা মুহাম্মাদিন... সাল্লিয়ালা মুহাম্মাদিন... (২ বার)

আঁধার নামে সকাল সন্ধ্যা, আঁধার নামে রাত্রি দিন (২ বার)

একলা আলো একলা চলে, একলা বাঁচে সঙ্গীহীন।

বছর বছর বাড়ছে আঁধার, মানবতার হয় বিলীন। (ঐ)

মুক্তি পাগল আকাশ বাতাস আশায় থেকে জাল বোনে

পথ চেয়ে রয় আরব জাতি, শেষ নবীর দিন গোনে।

রব্বে কারীম পাঠায় রহম (২ বার)

এই পৃথিবী হয় রঙিন। (ঐ)

জাহেলিয়াত পালায় দূরে, হেরার আলোয় বিশ্বজয়

রাসূলুল্লাহ হাবীবুল্লাহ, দরূদ ওঠে বিশ্বময়। (২ বার)

পড়ছে মানুষ বলছে সবাই (২ বার)

সাল্লিয়ালা মুহাম্মাদিন। (ঐ)

শুকনো মরু সিক্ত হলো, প্রিয় নবীর বরকতে

সারা জাহান মুক্তি পেলো, শেষ নবীজীর দৌলতে।

দরূদে তাই আঁধার তাড়ায় (২ বার)

সাল্লিয়ালা মুহাম্মাদিন। (ঐ)

গজল পরিচিতি: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন, হেরার আলোর জ্যোতি ও দরূদের মহিমা প্রকাশ করে রচিত এক হৃদয়স্পর্শী না'তে রাসুল। গজলটি লিখেছেন এইচ এম শরীফ
মন্তব্যসমূহ